Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

একাদশ পরিচ্ছেদ ভারতীয় মুসলমানদের বর্তমান সমস্যা ও সংকট সংকট ও পরীক্ষা জাতি টিকে থাকার জন্য জরুরী পৃথিবীর প্রতিটি জাতিকে সংকট ও পরীক্ষার যুগ অতিক্রম করতে হয়। পথের কষ্ট ও সময়ের পরীক্ষা যে কোন জাতির স্থ্ায়িত্রে পরশ পাথর। এটা আল্লাহ প্রদত্ত যোগ্যতা যা সুপ্ত শক্তিতে চেতনার সঞ্চার করে, জাতীয় জীবনে জটিলতা ও সংকট উত্তরণে সহায়তা করে এবং অগ্রগতির পথে অনুপ্রাণিত করে। যে জাতি কখনো দৃঃখ-দৃর্দশা ও বিপদের ঘুর্ণাবর্তে পড়েনি, সে জাতির ভেতরে পরিস্থিতি পরিবর্তনের যোগ্যতা যেমন জন্ম নেয়না তেমনি আত্মবিশ্বাসও জাগত হয়না । ক্রমশ বিলাসিতা, আত্মবিস্মৃতি ও জড়তার শিকার হয়ে পৃথিবীর বুক হতে নিশ্চিহ্ন হয়ে যায় । ভারতীয় মুসলমানরাও ইদানিংকালে পরীক্ষার এক দুর্গম পথ পাড়ি দিচ্ছেন। জাতীয় জীবনে তারা বহুবিধ সমস্যা ও সংকটের সম্মুখীন । এসব সংকটের মধ্যে কিছু তাদের তুলের ফসল কিছু অতীতের উত্তরাধিকার আর কিছু এমন সব দুর্ঘটনায় সৃষ্ট যা কয়েক বছর আগে ভারতে সংঘটিত হয়েছে! কিন্ত এতে কোন সন্দেহ নেই যে, যাত্রা পথের এ সংকট ক্ষণস্থায়ী এবং দেখতে দেখতে পরীক্ষার মৌসুম চলে যাবে । অবশ্য এ ক্ষেত্রে মুসলমানদের ধৈর্য ও দৃঢ়তার সাথে উদ্ভুত পরিস্থিতি ঠান্ডা মাথায় সমাধানে চেষ্টা করতে হবে যাতে তারা সত্যাশ্রয়ী, ভারসাম্যপূর্ণ, বাস্তববাদী ও দুঃসাহসী নেতৃত্বের জন্ম দিতে পারেন। আমরা এখানে ভারতীয় মুসলমানদের কতিপয় বিশেষ সমস্যার উপর আদোকপাত করবো। সাম্প্রদায়িক দাঙ্গা ও ফ্যাসাদ যদিও আজ স্বাধীন ভার তের জন্য এক ট্রাজেডী তারপরেও আমরা মনে করি এ সং অস্থায়ী এং রাষ্ট্রীয় প্রশাসন, সচেতন রাজনৈতিক ও আমাদের সুশীল সমাজ দায়িত্রানুভূতির পরিচয় দিলে পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে বেশী লাগবেনা । আসল উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হচ্ছে এসব সংকট ও সমস্যা ৯৬২

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।