Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

এমনসব বিশেষজ্ঞ সর্বোপরি ইংরেজী ভাষায় পারদর্শী সাহিত্যিক, ও বিশ্লেষক সৃষ্টি হয়েছিলেন যাদের ইংরেজী সাহিত্য, পাভভিত্য, বাগ্মীতা এবং অসাধারণ ক্ষুরধার লেখনী বিস্ময়কর প্রতিভার স্বীকৃতি ইংরেজরা পর্যন্ত না দিয়ে পারেননি । এমন কীর্তিমান পুরুষ আইন প্রণেতা, আইনবিদ, বাগ, উচছুমানের সুবক্তা ভারতীয় মুসলমানদের মধ্যে জন্ম নিয়েছেন যারা গোটা বিশ্বের বড় মাপের বিজ্ঞ ব্যক্তিদের প্রথম কাতারে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখেন । মুসলিম জনগোষ্ঠীর মাঝে এমন সব বিস্ময়কর কবি, চিন্তাবিদ, প্রাজ্জ বিশ্লেষক যাদের পয়গাম, কাব্য খ্যাতি ও গ্রহণযোগ্যতা ইরান, আফগানিস্তান এবং তুরস্ক পর্যন্ত পৌছে যায়। তাদের রচনা, বক্তব্য, মুসলিম বিশ্বের একাধিক ভাষায় অনুদিত ও ভাষান্তরিত হয়েছে। আরবী সভ্যতা ও সংস্কৃতিকেও আজো এজাতি বুকে আকড়ে আছে নিবিড় মমতায় রবং তাতে সৃজনশীল পরিবর্ধন ও নবসংযোজন অব্যাহত রয়েছে। আমাদের সামনে ঘটনা প্রবাহ এবং বাস্তবতার যে প্রত্যক্ষ চিত্র রয়েছে তা থেকে বরাবরই এ আশা পোষণ যৌক্তিক যে, অদূর ভবিষ্যতে আরবী সাহিত্যের এক নতুন চিন্তাধারা এবং নতুন আঙ্গিকে সাহিত্য রীতির উত্তব ঘটবে ঘা সাহিত্য, অধ্যাত্মিক চেতনা, ঈমান, দাওয়াত এবং সণ কেন্দ্রবিন্দু রূপে পরিগণিত হবে। এসব জ্যোতির্ময় বাস্তবতা প্রত্যক্ষ করে বলা যায় ভারত বর্ষের মুসলমান হাজারো প্রতিক্ুলতার ভয়াল তরঙ্গাভিঘাতেও সমহিমায় স্বীয় অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম। এ জন্য প্রবল ও বহুমুখী তৎপরতা যেমন আছে তেমনি আছে এ মাটির মহান মনীষীদের অমর ব্যক্তিত্বের যুগাত্তকারী প্রভাবও । ১ যথা- সাইয়েদ আবুল হাসান আলী নদর্ভী (রহ.) ঃ বিরচিত ' রাওয়াইউল ইকবাল" দ্রষ্টব্য, উর্দু তরজমা, 'নুকুশে ইকবাল" ; ইংরেজী অনুবাদ- 01,08% 05 1084. ১৬১

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।