প্রমুখের রচনা ও গ্রন্থে এমন নতুনত্ের ছাপ আছে যা সাধারণ অন্যান্য সমকালীন লেখকদের রচনায় অনুপস্থিত । পরবর্তী কালের সংস্কার ও আধুনিক গবেষণা আন্দোলনের পাদপীঠ £ মুসলিম প্রাধান্যের পতন যুগে নানা প্রকার এতিহাসিক ও খোদা প্রদত্ত উপায় উপকরণের কারণে (যা আমি আমার “তারীখে দাওয়াত ও আযীমাত' গ্রন্থের ৩য় খন্ডে উল্লেখ করেছি ।) ভারতবর্ষ দাওয়াত, তাবলীগ, সংস্কার ও আধুনিকতার কেন্দ্রে পরিণত হয়। এতদঞ্চলের দাওয়াতী ও সংস্কারধর্মী কার্যক্রমের সুদুর প্রসারী প্রভাব ভারতবর্ষের সীমানা পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে বিস্তৃত হয়েছে। এ যুগে এমন কতিপয় একনিষ্ঠ, দায়ী, সংস্কারধী ও অগ্রসর চিন্তার পতাকাবাহী জাতির শ্রেষ্ট সন্তান সৃষ্টি হয়েছে যারা নিজেদের উন্নত দাওয়াতী প্রতিভা, প্রভাববিস্তারশীল আকর্ষণ, জ্বানে- বিজ্ঞানে ব্যুৎপত্তি এবং উদার, ব্যাপক গণমূখী কর্মকান্ডের কারণে দাওয়াতে দ্বীনের ইতিহাসের শ্রেষ্ট দৃষ্টান্ত ও উন্নতর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।১ ভারতবর্ষে ধর্মীয় সংস্কারক ও ধর্ম প্রচারকগণ £ এই তালিকায় সর্বাগ্রে ইমাম-ই-রব্বানী হযরত শায়খ আহমদ সিরহিন্দীর (মৃত্যু ৪ ১০৩৪ হি.) নাম উল্লেখযোগ্য । সুক্ষদর্শী ও বিদপ্ধমহল তাঁকে মুজাদ্দিদে আলফে সানী তথা বিংশ শতাব্দীর সংস্কারের সম্মানিত উপাধি দিয়ে নিজেদের বাস্তবধম্মী দৃষ্টিভঙ্গির প্রমাণ দিয়েছেন। বন্ততঃ মুজাদ্দিদে আলফে সানী (রহ.) ভারতবর্ষের মুসলমানদের ধর্মীয় সম্পর্ককে নবায়ন করেছেন। মুহাম্মদী শরীয়তের বিকৃতি, অপব্যাখ্যার অচলায়তন ভেঙ্গে এক সর্বপ্লাবী সংস্কার আন্দোলন পরিচালনার মাধ্যমে দ্বীনে মুহাম্মদী (সা.) নানা ভ্রান্ত বিশ্বাস বিশেষতঃ “ওয়াহদাতুল ওয়াজুদ* এর আকিদা পোষণকারী, সীমালঙ্গণকারী কথিত সৃফীদের কুসংস্কার থেকে রক্ষা করেছেন। এ ছাড়াও মুঘল সম্রাট আকবর প্রবর্তিত দ্বীনে-ই-ইলাহী নামক বিভিন্ন ধর্মের সংমিশ্রণে, একতৃবাদের সাথে ব্রান্মণ্যবাদের এক উদ্ভট ও অবাস্তব সমন্বয়ের মাধ্যমে রূপায়িত সর্বশ্রাসী আগুন থেকে ইসলামকে ১ দেখুন- 'তারীখে দাওয়াত ওয়া আযীমাত' ৪র্থ, ৫ম খন্ড; সীরাতে সাইয়েদ আহমদ শহীদ (১-২) ১৫৮
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।