রচনা করেন।৯ মুঘল সাম্রাজ্যের বিখ্যাত সেনাধ্যক্ষ আবদুর রহীম বৈরামখান (১০০৫ হি.) ফার্সি, তুকাঁ ও হিন্দি ভাষায় বড় মাপের কবি ও কথাশিল্পী ছিলেন। একাধারে অসি ও মসির অধিকারী বৈরাম খান সপ্তভাষার পন্ডিত ছিলেন। ভারতবর্ষের এক নিরপেক্ষ সত্যভাষী ও সতর্ক ইতিহাসবিদ আবদুর রহীম খান সম্পর্কে লিখেন £ “তার মেধা, প্রজ্ঞা, উদারতা, দূরদর্শিতা, সাহসিকতা ও বদান্যতার প্রশংসা বর্ণণা করে শেষ করা যাবেনা । সাহিত্য, কাব্যচর্চা, গভীর অধ্যয়ন, গবেষণা, বিশেষতঃ ইতিহাসের গ্রস্থাবলীর প্রতি তার বিস্ময়কর অনুরাগ লক্ষ্য করার মত। জ্ঞানী গুণীদের সান্িধ্যপ্রিয়তা ও দুর্জনের সংশ্রব পরিহারের ব্যাপারে তিনি কঠোর যত্মবান ছিলেন। অত্যন্ত সতর্ক; পবিত্র ও নির্ধল জীবন যাপনে অভ্যস্ত হওয়ার কারণে এ সেনানায়ক সর্বদা উচু মাপের সাহসিকতা ও দৃঢ়চিন্ততার বৈশিষ্ট্য অর্জন করতে সক্ষম হন। তিনি বহুমাত্রিক বৈশিষ্ট্যমন্ডিত ও বৈচিত্রপূর্ণ যোগ্যতায় সমৃদ্ধ এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। যুগযুগ ধরে ইতিহাস তার মতো উদাহরণ উপস্থাপনে অক্ষম।২ আবদুর রহীম বৈরাম খান হিন্দী কবিতার অঙ্গনে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। ফাসী কাব্যেও তার দক্ষতা ঈর্ষণীয় । রাজনীতির কারণে তার কাব্যচর্চার বিষয়টি ঢাকা পড়ে গেছে। এটাকে তিনি যদি খ্যাতির শীর্ষে আরোহনের মাধ্যম ও সিঁড়ি বানাতে চাইতেন তার কদর কিছুতেই পারস্যের রাজ কবিদের তুলনায় কোন অংশে কম হতনা যাদের কাব্যলহরীর ঝংকার এখনো সর্বত্র অনুরণিত ও প্রতিধবনিত হচ্ছে। আবুল ফজল আর ফয়জীর আকা বিশ্বাস, লক্ষ্য ও কর্মকান্ড সম্পর্কে যথেষ্ট মতবিরোধ আর বিতর্ক থাকা সন্ত্্েও তাদের দ্বারা ভারতবর্ষে প্রকৃত ইসলামের ক্ষতি সাধিত হওয়ার বাস্তবতা স্বীকার করার পরও তারা যে, তাদের অসাধারণ প্রতিভা, স্বভাবজাত জ্ঞান অনুরাগ ও কাব্য সাহিত্যের ১ নুষহাতুল খাওয়াতির, ৪ খন্ড । ২ নুষহাতুল খাওয়াতির ৫ খন্ড পৃ.২০৭। ২ ফার্সি কাব্যে তীর মান ও স্তর অনুধাবন করতে তার একটি গজল এর প্রতি দৃষ্টি নিবদ্ধ করা যেতে পারে যার পংক্তিগুলো নিম়রূপ । “সাধ আর স্বপ্রের হিসাব রাখিনি যে তার সংখ্যা কত ? তবে এতটুকু জানি যে, আমার মনটি বড় স্বপ্ন বিলাসী |" এই গজলের আরেকটি পংক্তি লক্ষ্য করুন ৪ 'প্রেমিক মহলে প্রতিশ্রুতির কথা বৃথা , প্রেমিকের দৃষ্টি সহস্র আবিলতায় পুর্ণ ।” ১৫৫
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।