প্রাঞ্জল মাধূর্যে দরদভরা যাদুময়ী কাব্যের জন্য পারস্যেও তিনি সমানভাবে আদৃত ও স্বীকৃত | ঈর্ষণীয় খ্যাতির অধিকারী এ কবি ও কথা সাহিত্যিকের প্রশংসা করেছেন খাজা হাফিজ শিরাজী এবং শেখ সা'দী পর্যন্ত । একই সাথে তিনি এক দরদী খোদাপ্রেমিক, উচ্চবংশীয় সূফী যার দরদভরা আর প্রেমসিক্ত কাব্যমালার ঝংকারে খানকাহ সমূহ আজো তনয় হয়। হিন্দি ভাষায় রচিত তার কৰিতা হিন্দি কাব্য জগতের মূল্যবান সম্পদ ও উর্দূ সাহিত্যের গুরুতৃপূর্ণ ভিত্তি। উধির ইমাম উদ্দীন গিলানী £ যিনি মাহমুদ গাওয়া (মৃত্যু £ ৮৮৬ হি.) নামে সমধিক পরিচিত | সময়ের উচু মাপের পন্ডিত বিজ্ঞ ও শাণিত লেখনীর অধিকারী ছিলেন। তার খ্যাতি ভারতবর্ষের সীমানা পেরিয়ে আরব, পারস্য, তুর্কিস্থান পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইবাদত, খোদাভীতি, পরিশুদ্ধ ব্যক্তিত্ব, শিক্ষানুরাগ, নিয়মানুবর্তিতা ও সুন্দর ব্যবস্থাপনায় তিনি অত্যন্ত শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। সমকালীন বরেণ্য সাহিত্যিক ও লেখক সমাজের মধ্যে তিনি একটি পরিচিত নাম । ইরানের প্রখ্যাত কবি মরমী সাধক মাওলানা আবদুর রহমান জামী তার সম্পর্কে বলেন, “ বিত্রশালীদের তিনি গুরু, অভাবীদেরও অলংকার | তার মধ্যে দারিদ্র্যের চিহ্ত বিদ্যমান বটে তবে তা ধনাঢ্যের চাদরে আবৃত ।” আবুল কাসেম আবদুল আযীয গুজরাটী £ যিনি আসিফ খান উধিরে গুজরাটী উপাধিতে প্রসিদ্ধ (মৃত্যু £ ৯৬১ হি.) জ্ঞানী ও বন্ুমাত্রিক গুণে গুনান্বিত মন্ত্রী-উধিরদের মধ্যে তার অবস্থান প্রথম কাতারে ৷ আল্লামা হিজায ইবন্ হাজার আল-মাক্কী তার জীবন ও কর্ম বিষয়ে একটি স্বতন্ত্র পুস্তক রচনা করেন। এতে লেখক তার খোদাভীতি, উন্নত চরিত্র ও উচু মর্যাদার ভূয়সী প্রশংসা করেন। তিনি লিখেন $ যখন আসিফ খান মন্কা মুয়াধযামাতে এসে বসবাস শুরু করেন তখন পবিত্র মক্কা এক বিস্ময়কর আলোতে উত্তাসিত হয়ে উঠে। উলামা-ফকীহগণ তার সান্নিধ্য লাভকে নিজেদের জন্য সৌভাগ্য মনে করতেন এবং জ্ঞানের চর্চা আরম্ভ হয় ঘরে ঘরে ।” আরব জাহানের কবিগণ আসিফ খান সম্পর্কে অনেক কাব্য রচনা করেন ও তার ইন্তেকালের পর তার স্মরণে এক শোকাবহপূর্ণ কাব্যমালা ১৫৪
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।