বিষয়ে ব্যুৎপত্তি দান করেন।” কয়েক মাস আত্মশ্ুদ্ধির জন্যে সূফী সাধকদের রীতি অনুকরণে যিকির-আযকারে সময় দিয়েছি যাতে বুযুর্গদের জীবনাচারের সাথে সাদৃশ্য লাভে ধন্য হতে পারি। কেননা হাদীস শরীফে এরশাদ হয়েছে, “যে ব্যক্তি যেসব জনগোষ্ঠীর ও সম্প্রদায়ে সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভূক্ত হবে । আমার আকাজ্ফা তাদের বরকতের যেন আমিও অংশীদার হতে পারি। আমি সম্প্রতি তাফসীর “মাআলিমুত তানযীল' অধ্যয়ন শুরু করেছি এখন তা শেষের দিকে কিন্তু আশা করছি বেহেশতে তা সমাপ্ত করব।” ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মুখে হযরত ইউসুফ (আ.)এর নিয়োক্ত দোয়াটি উচ্চারিত হয় ঃ “হে আমার প্রভূ! আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। স্বপ্নের তাবীল-ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। হে আসমান-যমিনের সৃষ্টিকর্তা! ইহলোক ও পরকালে আপনিই আমার সর্বোত্তম অভিভাবক । আমাকে আপনি মুসলমান হিসেবে মৃত্যু দিন এবং সৎকর্ম পরায়নদের অন্তর্ভুক্ত করুন।” (সূরা ইউসুফ 3 ১০১) জাগ্রত বিবেক, জ্ঞানী মন্ত্রী, বিজ্ঞ প্রশাসক ও কবিগণ ঃ শৌর্ধবীর্য আর মর্যাদাশীল রাজা-বাদশাহগণের কাহিনীতো আপনারা শুনলেন। এবার আসুন! কতিপয় জাত বিবেকের অধিকারী জ্ঞানী মন্ত্রীবর্গ, প্রশাসক ও কবিদের দিকে দৃষ্টিপাত করা যাক। ভারতের তোতা পাখি বলে খ্যাত আমির খসরুর [মৃত্যু ৪ ৬৫১-৭২৫ হি.) নাম এ প্রসঙ্গে সর্বাণে উল্লেখযোগ্য । পৃথিবীর সর্বাধিক প্রতিভাবান লোকদের যত সংক্ষিপ্ত তালিকাই প্রণীত হোক না কেন আমীর খসরুর নাম তাতে না রেখে উপায় নেই। বহুবিধ জ্ঞান, শান্তর, সাহিত্য, সংগীত বিদ্যার শিল্পী ও উদ্ভাবক, হরেক রকমের কাব্যরীতির আবিষ্কারক, সংগীতে পারদর্শী ও সূরছন্দের রূপকার, ফার্সী ও হিন্দী কবি হিসেবে তার খ্যাতি আকাশচুম্বী । ভারতবর্ষের কবিকুল সম্রাট আমীর খসরু ভাষা, পরিভাষা, উপমা- উৎপ্রেক্ষা, প্রচন্ড কল্পনাশক্তি, কথার নিপুন গীথুনী, সরল অকৃত্রিমতা আর ১৫৩
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।