অঞ্চলের প্রশাসকদের বিলাস সামগ্রী, ধন-সম্পদ, খনিজ ও ভূগর্ভস্থ রত্ম ভান্ডারের ব্যাপারে মোজাফফর শাহের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, এই যুদ্ধে প্রায় দু'হাজার বীর সৈনিক শাহাদাত বরণ করেছেন। জান-মালের এত ক্ষতি স্বীকারের পর এই অঞ্চলে পূর্বের শাসককে পুনর্বহাল করা কিছুতেই উচিত হবেনা । যার অযোগ্যতা ও অব্যবস্থাপনার সুযোগে মন্ডলী রায় ক্ষমতা কুক্ষিগত করেছিলেন । একথা শুনেই বাদশাহ পরিদর্শন স্থগিত রেখে তৎক্ষণাৎ দূর্গ থেকে বেরিয়ে আসলেন মাহমুদ শাহকে লক্ষ্য করে তিনি নির্দেশনা দিলেন তার সফর সঙ্গী কাউকে যেন দর্গাভ্যন্তরে প্রবেশ করতে না দেয়া হয়। মাহমূদ বারংবার মিনতি ভরে এই আবেদন জানাচ্ছিলেন যে, বাদশাহ যেন কিছুদিন দুর্গাভ্যন্তরে বিশ্রাম নেন। কিন্ত মোজাফফর শাহ তা মঞ্জুর করেননি এবং নিজেই ব্যাপারটি পরিস্কার করে বলেন যে, আমি এই জিহাদ ও যুদ্ধাভিযান আল্লাহকে সস্তাষ্ট করার লক্ষ্যেই পরিচালনা করেছিলাম । আমি আমার আমীর-উমরাহদের নিয়ে শংকিত ছিলাম যেন আমার মনে কোন কুমন্ত্রণার জন্ম না হয় কারণ আমার নিয়তের বিশুদ্ধতা ও নিষ্ঠা বরবাদ হয়ে যেতে পারে । আমি মাহমুদের উপর কোন করুনা করিনি বরং আমার উপর তার এই করুনা রয়েছে যে, তার কারণেই আমার এই সৌভাগ্য অর্জিত হয়েছে।* জ্ঞান-গরিমায় তার মর্যাদা, হাদীসে নববী এবং ইসলামী শিক্ষায় তার নিবিড় ব্যস্ততা সম্পর্কে তার নিজ ভাষায় আমরা সম্যক ধারণা লাভ করতে পারি যা তিনি মৃত্যুশয্যায় নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে সাধারণ মানুষের সামনে ব্যক্ত করেছিলেন £ “আমি আমার ওস্তাদ শেখ মাজদুদ্দীন (রাহ.) থেকে যত হাদীস বর্ণনা করেছি তার বর্ণনাকারী সূত্র সম্পর্কে জরুরী জ্ঞাতব্য বিষয়, নির্ভরযোগ্যতা, শৈশব থেকে মৃত্যু পর্যস্ত যাবতীয় অবস্থা আমার জানা আছে। অনুরূপভাবে আল্লাহর রহমতে পবিত্র কুরআনের সমস্ত আয়াত আমার মুখস্ত আছে। তা ছাড়াও শরয়ী বিধান সম্পর্কিত আয়াত সমূহের তাফসীর, শানে নুযুল ও তাৎপর্য সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিফহাল। ফলে আমি নিজেকে এই ১ ইয়াদে আইয়াম' গুজরাটের ইতিহাস কৃত মাওলানা সৈয়দ হাকীম আবদুল হাই রে।.) সাবেক শিক্ষা পরিচালক নদওয়াতুল ওলামা স্তর £ মিরআতে সিকান্দারী ৷ ৯১৫৭
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।