সুলতান মুযাফফর হালীম গুজরাটীও (মৃত্যু 8 ৯৩২ হি.) এমনই একজন দরবেশ প্রকৃতির জ্ঞানী শাসক ছিলেন। তার ঈমান, তাকওয়া, ধর্মীয় পৃষ্টপোষকতা ও জ্ঞান গভীরতার দৃষ্টান্ত সেসব লোকদের মাঝেও পাওয়া দুষ্কর যারা রাষ্ত্রীয় দায়িত্ব পালন ও রাজনীতির কণ্টকাকীর্ণ পথ এড়িয়ে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা, সাহিত্যের মাঝেই সর্বদা ডুবে আছেন। আলোচ্য শাসকের নিষ্ঠা, নিঃস্বার্থপরতার এই কাহিনী রাজা-বাদশাহদের বিজয়াভিযান ও সেনাপ্রতিপালনের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে । গুজরাটের এক ইতিহাসবিদ বলেন, “মালওয়াহ্ অধিপতিগণ দীর্ঘ একশতাব্দী গুজরাটের শীসকদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত মালওয়াহের শাসক দ্বিতীয় মাহমুদ শাহের উদাসীনতা ও অব্যবস্থাপনার সুযোগে তার মন্ত্রী শ্রী মন্ডলী রায় ক্ষমতার বাগডোর নিজের হস্তগত করে নেন এবং মাহমুদ শাহকে ক্ষমতাচ্যুত করে দেন। ইসলামের যাবতীয় প্রতীক ও বিধানাবলী রহিত করে কুফরী প্রথার প্রবর্তন করেন। মুযাফফর শাহ হালীমের রেহ.) আত্মমর্যাদাোবোধ উদ্বেল তরঙ্গে আন্দোলিত হল। তিনি একদল দুর্ধর্ষ সেনাবাহিনীসহ মালওয়াহ্ অভিমুখে অভিযানে বেরিয়ে পড়লেন। বহরের পর বহর নিয়ে মন্ডু পৌছলেন এবং রাজ্যটি অবরোধ করলেন । শ্রী মন্ডলী রায় প্রমাদ গুনলেন। তিনি যখন বুঝতে পারলেন যে, তার পক্ষে অবরোধকারী মুযাফফর শাহের সেনাবাহিনীর সাথে পেরে উঠা সম্ভব নয় ; তাই অগত্যা তিনি মোট অঙ্কের লোভ দেখিয়ে রানা সিংহকে তার সাহায্যে এগয়ে আসতে প্রস্তাব দিলেন। তিনি তখনো সারেংপুর পৌছেননি মোজাফফর শাহ হালীম তার বাহিনীর একটি পর্যাপ্ত অংশ অগ্রবর্তী দল হিসেবে আগে পাঠিয়ে দিয়েছেন। সে দলের মুকাবিলায় রানা সিংহের সামনে এগুনোর সাহস হয়নি। এদিকে মন্ডলী রায়ের চতুর্দিক থেকে আগত বাহিনী দুর্গের নিয়ন্ত্রণ হাতে নেয় মোদ্দা কথা হলো, দূর্ণের নিয়ন্ত্রণ হস্তগত করার পর মোজাফফর শাহ হালীম যখন দুর্গের অভ্যন্তরে প্রবেশ করলেন; তখন অম্াত্যবর্গ মালওয়াহ্ ৯৫১
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।