Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

বৃক্ষরাজিতো ছিলই 1১ এসব বিস্ময়কর অবদান ও জনহিতকর কর্মকান্ডের জন্য জনসাধারণ তীকে যুগের এক কীর্তিমান ব্যক্তি হিসেবে স্বীকৃতি ও পৃথিবীর খ্যাতিমান মহান শাসকদের তালিকায় অন্তর্ভৃক্ত না করে পারেনা । সম্রাট জালালুদ্দীন আকবর তীর ভ্রান্ত বিশ্বাস ও দর্শন “দীনে ইলাহী'র সাথে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের যথেষ্ট মতবিরোধ থাকা সত্বেও তার অন্তিম কালের অসংলগ্ন ও সংগতিহীন ভীমরতির জন্য একজন মুসলিম এঁতিহাসিকের হৃদয়ে যতই রক্তক্ষরণ হোক না কেন এতে কোন সন্দেহ নেই যে, তিনি স্বীয় দৃঢ়চিন্ততা, আইন প্রণয়ন, জ্ঞান-বিজ্ঞানের পৃষ্টপোষকতা, প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছ থেকে সংশ্রিষ্ট বিষয়ে কাজ আদায়, রাজ্যের সম্প্রসারণ ও প্রশাসনিক ভিত মজবুত করণ এবং ভারতীয়দের মানসিকতা, আবেগ-অনুভূতি অনুধাবনে সক্ষম এক মহান শাসক ছিলেন। কোন ইতিহাসবিদের পক্ষে এ বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সুলতান আওরঙ্গজেব আলমগীর (মৃত্যু ৪ ১১১৮ হি.)-এর জীবনী, তাঁর জ্ঞান ও চরিব্রমাধুরী, মহান কীর্তিসমূহে ভরপুর ইতিহাস, অর্ধশতাব্দী ব্যাপী বিরামহীন প্রয়াস, তার আমলে বড় বড় অভিযান, সংস্কার কর্মসূচী, তার অনাড়ম্বর ও সাদাসিদে জীবন যাপন, তুলনাহীন ধের্য শক্তি, দৃঢ়তা, অবিচলতা, বার্ধক্যেও বিশাল সাম্রাজ্যের তত্বাবধান ও সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ নেতৃত্, সময়ানুবর্তিতা, তার স্পর্শকাতর মহাব্যস্ততার মাঝেও ইসলামী শরীয়তের ফরয-সুন্নাত সমূহের প্রতি যথাযথ গুরুত্ব দান, ইবাদত, অধ্যয়ন, জ্ঞান চর্চার নিবিড় ব্যস্ততা প্রত্যক্ষ করে যে কেউ নিশ্চিত বিশ্বাসে উপনীত হতে বাধ্য হবেন যে, পৃথিবীতে আওরঙ্গযেবের মতো শাসকের দৃষ্টান্ত খুঁজে পাওয়া অত্যন্ত দুঃসাধ্য । তিনি এক বিস্ময়কর লৌহমানব ছিলেন। ভীতি, অস্থিরতা, হতাশা আর ইতস্ততা কি জিনিস তার জানা ছিলনা । অত্যন্ত সতর্কতা ও পূর্ণদায়িত্বশীলতা সহাকারে যদি দুনিয়ার কীর্তিমান, যুগশ্রেষ্ঠ বিরলপ্রজ শাসকদের তালিকা প্রণয়ন করা হয়, তবে তিনি সন্দেহাতীতভাবে, কোনরূপ সানুগ্হ বিবেচনা ব্যতিরেকে সেখানে স্থান পাবার যোগ্য । ১ নুযহাতুল খাওয়াতির ৪র্থ খন্ড, পৃ. ৫৫-১৫২। ১৯৫০

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।