Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ও লেখক সৃষ্টি হয়েছেন যাদের পরিচয়ে ইসলামী বিশ্ব গৌরবান্বিত এবং অন্য জাতি যার উদাহরণ উপস্থাপন করতে বরাবরই ব্যর্থ হয়েছে। মর্যাদাবান মুসলিম শাসকবর্গ £ শৈরশাহ শুরীর বর্ণাঢ্য জীবনী, রাষ্ট্রের বিস্ময়কর উন্নতি সাধন, সুনিপুন প্রশাসনিক বিন্যাসে অবকাঠামোগত উন্নয়ন, ন্যায়-ইনসাফ এবং আইনের শাসন প্রতিষ্ঠার ইতিহাস অধ্যয়নের পর এ সত্য স্পষ্ট হয়ে উঠেছে যে, খোদা প্রদত্ত প্রখর মেধার অধিকারী এ মহান ব্যক্তিটি মাত্র পাচ বছরের স্বল্প সময়ে রাষ্ট্রের প্রতিটি বিভাগে বৈপ্রবিক পরিবর্তন আনতে সক্ষম হন। শেরশাহ শুরীর শাসনামল মাত্র পাচ বছর । এই অল্প সময়ে তিনি বিপুল কার্য সম্পাদন করেছেন বিস্ময়কর কৃতিত্বের সাথে । শেরশাহ সুলতান আলাউদ্দীন খলজীর পর প্রথম মুসলিম যিনি আইন ও রাষ্ট্রীয় বিধানাবলীতে উল্লেখযোগ্য সংস্কার সাধন ও ঢেলে সাজানোর কাজটিতে হাত দিয়েছেন । তার পরবর্তী শাসকগণ তার সম্পাদিত বিন্যাসকে ভিত্তি করে নানাবিধ সংস্কারমূলক কর্মসূচীকে সম্প্রসারিত করেছেন এবং পূর্ণতা দানের প্রয়াস পেয়েছেন। তিনিই সশস্ত্র বাহিনীকে নতুন ভাবে একটি নিয়মের অধীনে বিন্যস্ত করেছেন। অর্থনৈতিক বিধান প্রণয়ন, মুদ্রানীতি চালু, ভূমি রক্ষণাবেক্ষণ, খাদ্যের শ্রেণীভেদে কর ও শুল্ক নির্ধারণ, দেশকে প্রদেশ, প্রদেশকে জিলা ও জিলাকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করণ কর্মসূচী সম্পন্ন করেছেন। আদালত ও বিচার ব্যবস্থার নতুন বিন্যাস ও সুব্যবস্থাপনায় সমৃদ্ধ করেছেন। তার স্বল্নকালীন শাসনামলেই বাংলাদেশের তৎকালীন রাজধানী সোনারগাঁ থেকে সিন্ধুর তীর পর্যন্ত বিস্তৃত রাজপথটি নির্মিত হয়। যার মোট দৈঘ্ঘ ৩০০০ মাইল (৪৮২০৭১৮৯ কি.মি.) এ মহাসড়কের প্রতি দুই কিলোমিটার পর পর একটি বড় সরাইখানা ছিল যেখানে মুসলমান ও হিন্দুদের জন্য পৃথক খাবারের ব্যবস্থা ছিল। প্রত্যেক সরাইখানাতে ডাকচৌকির (0০51 70১) ব্যবস্থা ছিল। এ পদ্ধতিতে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যস্ত একদিনে সংবাদ পৌছার ব্যবস্থা প্রবর্তিত হয়। রাস্তার দু'পাশে সারিবদ্ধ বৃক্ষরোপন করা হয় যাতে ক্লান্ত পথচারীরা ছায়ায় বিশ্রাম নিতে পারেন! অনুরূপ আগ্রা থেকে মন্ডু পর্যন্ত ৬০০ মাইল দীর্ঘ সড়কে পর্যাপ্ত সরাইখানা নির্মাণ করা হয়। সারিবদ্ধ ১৪৯

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।