Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

দশম পরিচ্ছেদ ভারতীয় উপমহাদেশের সুযোগ্য ইসলামী ব্যক্তিবর্গ অসাধারণ যোগ্য ও মেধাবী মানুষের আবির্ভাব £ কোন জাতির ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এমন সব অসাধারণ প্রতিভাধর ব্যক্তিবর্গের আবির্ভাব ঘটে যারা জীবনের নানা গুরুতৃপূর্ণ শাখায়, শিক্ষা ও সাহিত্যের বিভিন্ন অঙ্গনে অসাধারণ কৃতিত্ব ও যোগ্যতার সাক্ষর রাখেন। এমন জাতির জীবন ও অস্তিত্ব একথারই প্রমাণ যে, পৃথিবীর বুকে টিকে থাকার যোগ্যতা তার আছে এবং সে জাতির জীবন প্রদীপের সলিতা এখনো শুকিয়ে যায়নি । ভারতীয় উপমহাদেশের মুসলমানরা অসাধারণ প্রতিভাধর, জ্ঞান-বিজ্ঞানে শীর্ষস্থানীয়, প্রখর ধী শক্তি সম্পন্ন বিরলপ্রজ মেধাবী ব্যক্তিবর্গের প্রাচুর্ষে সমৃদ্ধ । তাতারী ফিৎনার কবলে ওলামা ও সুশীল সমাজ ৫ হিজরী ৬ষ্ঠ শতাব্দী থেকেই ভারতবর্ষে জ্ঞান-বিজ্ঞানের প্রতি অনুরাগী ইসলামী সরকারের গোড়াপত্তন হয়, যার উদার পৃষ্টপোষকতায় পর্যাপ্ত সংখ্যক বিজ্ঞ ও ব্যুৎপত্তি সম্পন্ন ওলামা ও শিক্ষাবিদগণ এখানে জমায়েত পুরো ইসলামী দুনিয়াকে তচনচ করে দেয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তাহযীব-তামাদুন ও সম্যতা-সংস্কৃতির প্রাণকেন্দ্র সমূহ পৈশাচিক উম্ম্ততায় তারা ধ্বংস করে দেয়। যে সব শহরে নারী পুরুষ মুল ও তাতারীদের হিংস্র আক্রমনের শিকার হয়েছিল, তাদের হিজরত ও দেশ ত্যাগের এক বিরামহীন হিড়িক পড়ে যায়। জ্ঞানী-গুনী ব্যক্তিরা তাতারীদের অত্যাচার ও বর্বরতা থেকে আত্মরক্ষার জন্য মাতৃভূমি ছেড়ে নতুন আশ্রয় স্থলের আশায় ভিন্নদেশে পাড়ি জমাতে শুরু করে। এ সময় ভারতবর্ষে তুকীঁ বংশোষ্ভূত দাস বংশের রাজত্ব ছিল এবং কেবল ভারতবর্ষই একমাত্র রাষ্ট্র ছিল যা তাতারীদের প্রত্যেকটি আক্রমনের দীতভাঙ্গা জবাব দিয়ে তাদের আগ্রাসী আক্রমনকে বারংবার ব্যর্থ করে দেয়। একারণেই বিভিন্ন সময়ে ইরান ও তুর্কিস্থানের শীর্ষস্থানীয় বরেণ্য শিক্ষানুরাগী ও প্রতিভাবান সম্প্রদায় বিপুল সংখ্যায় মাতৃভূমি থেকে হিজরত করে ভারতবর্ষে আশ্রয় ১৪৭

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।