Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা মাসউদ আলম নদভী (রহ.) এর প্রধান সম্পাদক ছিলেন। ১৯৩৫ ইংরেজী সুতাবিক ১৩৫৪ হিজরীতে লক্ষৌ থেকে হাকীম মুহাম্মদ আসকারী নদভী রেহ.) এর সম্পাদনায় মাওলানা আলী নক মুজতাহিদী, এর পৃষ্টপোষকতায় মাসিক আরবী সাময়িকী “আর রিদওয়ান” প্রকাশিত হয়। এটি চার বছর পর্যন্ত প্রকাশিত হতে থাকে এবং এটি শিক্ষা ও সাহিত্যের মান বিচারে একটি উল্লেখযোগ্য গবেষণা । দ্বীনি মেজায তৈরী ও মুসলিম সংস্কৃতির বিকাশে এ সাময়িকীর ভূমিকা ছিল অগ্রণী ৷ 'নদওয়াতুল উলামা*র সার্বিক তত্ত্বাবধানে অদ্যাবধি প্রকাশিত মাসিক “আল-বা'ছুল ইসলামী" , নদওয়াতুল ওলামা" থেকে প্রকাশিত পাক্ষিক “আর রায়িদ* উভয় সাময়িকী আরব বিশ্বে সাহিত্য ও সাংবাদিকতার পরিসরে অত্যন্ত মর্ধাদাশীল পত্রিকা হিসেবে বিবেচিত ও সমাদূত। আরব বিশ্বের বিভিন্ন পত্রিকা ও সাময়িকী এই পত্রিকা দু'টি থেকে বিভিন্ন তথ্য ও প্রতিবেদন উদ্ধৃত করে। ইসলামী বিশ্বের নানা প্রান্ত হতে গবেষক ও ইসলামী চিন্তাবিদদের বহু উচ্ছসিত প্রশংসা সূচক ও প্রেরণা মূলক চিঠিপত্র সম্পাদনা কার্যালয়ে পৌছে। এটা পত্রিকাদ্বয়ের শীর্ষ মহলে সন্তোষজনক গ্রহণযোগ্যতার দলীল । দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত “আদ-দায়ী' এর সাংবাদিকতা ও সাহিত্যের মানসম্মত রচনা পাঠক মহলকে মুগ্ধ করে। অনুরূপ হায়দারাবাদ থেকে প্রকাশিত ত্রেমাসিক “আস-সাহওয়াতুল ইসলামিয়া' ,আল-জামিয়া সালফিয়া বেনারস থেকে প্রকাশিত 'সাওতুল উম্মাহ নামক ম্যাগাজিন সবিশেষ উল্লেখযোগ্য । এছাড়াও ভারতীয় উপমহাদেশের বহু মাদ্রাসা ও ইসলামী দাওয়াতী কেন্দ্র সমূহ থেকে বিভিন্ন আরবী সাময়িকী নিয়মিত প্রকাশিত হয় । আধুনিক আরবী কলামিস্টবৃন্দ 8 এছাড়াও দারুল উলৃম নদওয়াতুল ওলামা একদল এমন সুদক্ষ আরবী সাহিত্যিক ও কলামিস্ট তৈরী করেছে, যাদের ব্যাপক খিদমত দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে প্রাচ্যে-প্রতীচ্যে । ইসলামী বিশ্বের সাহিত্য আন্দোলন ও বহুমাত্রিক গবেষণালন্ধ রচনা কর্মের পরিসংখ্যান তৈরী করতে চাইলে কোন উদার, দূরদর্শী এতিহাসিক এই নদভী লেখক » যিনি পরে মুসলিম ইউনিভার্সিটির দ্বীনিয়াত (শিয়া) বিষয়ে শিক্ষকতা করেন। ১৪৫

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।