আযাদ বিলগ্রামী “সাব-এ-সাইয়ারা" [মৃত্যু ৪ ১২০০হি.) মুফতী সদরুদ্দীন দেহলভী (মৃত্যু £ ১২৭৫হি.), মাওলানা ফয়জুল হাসান সাহারানপুরী, (মৃত্যু 8 ১৩০৪ হি.) এবং মাওলানা যুলফিকার আলী দেওবন্দী [মৃত্যু £ ১৩২২ হি.), মুফতি মুহাম্মদ আব্বাস লক্ষ্ৌনভী (মৃত্যু ৪ ১৩০৬ হি.) এর নাম সবিশেষ উল্লেখযোগ্য । আরব সাহিত্যিক ও গবেষকগণ প্রফেসর মাওলানা আবদুল আযিয মেমন ও মাওলানা মুহাম্মদ সূরতীর আরবী ভাষায় বিস্ময়কর পাভিত্য, আরবী অভিধান ও ব্যাকরণে অগাধ গভীরতাকে মাথা পেতে নিতে বাধ্য হয়েছেন। আরবী ভাষার সবচে বিশদ ও প্রামাণ্য অভিধান 'লিসানুল আরব' এর সম্পাদনা পরিষদে প্রফেসর আবদুল আযিয মেমনকে সদস্য রূপে অন্তর্ভুক্ত করে তার যোগ্যতা দক্ষতা ও বৈদপ্ধের স্বীকৃতি দিয়েছেন। তার সম্পাদিত গ্রন্থ “সিমতুল-লাআলী' এবং রচিত গ্রন্থ আবুল আ'লা ওয়ামা ইলাহি' থেকে তার ব্যুৎপত্তি ও তীক্ষধী-শক্তির পরিচয় পাওয়া যায়। ভারতে আরবী সাংবাদিকতা £ মমতায় বুকে জড়িয়ে আছেন। মাদ্রাসা সমূহে মৌলিক আরবী সাহিত্য ও শিক্ষামূলক কিতাবাদি পাঠ্য তালিকাভূক্ত। লেখা-লেখি ও গ্রন্থ রচনা উক্ত ভাষায় বিপুল ও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চলছে। বিভিন্ন সময়ে আরবী পুস্তি কা ও সংবাদপত্র, সাময়িকী ইত্যাদি প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। যা থেকে ভারতীয় মুসলমানের আরবী ভাষার সন্তোষজনক অন্তরঙ্গতার প্রমাণ পাওয়া যায়। যথা আরবী মাসিক ম্যাগাজিন 'আল-বায়ান' লক্ষৌ থেকে প্রকাশিত হতো। মাওলানা ইমাদী এবং মাওলানা আবদুর রাজ্জাক মলীহাবাদী এর সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। সাপ্তাহিক “আল- জামিয়া” মাওলানা আবুল কালাম আযাদ এর তন্্াবধানে কলিকাতা থেকে প্রকাশিত হতো। মাসিক “আয যিয়া" নদওয়াতুল উলামা লক্ষৌ এর মৃখপাত্র হিসেবে প্রকাশিত হতো । এর উন্নত সাহিত্য মান, মুনশিয়ানা লেখা, শিকড় সন্ধানী বিশ্লেষণ ও মননশীলতার জন্য আরব বিশ্বের শিক্ষা ও সাহিত্যের পরিমন্ডলে বিশেষ কদর ও গ্রহনযোগ্যতা সুবিদিত। শীর্ষ ভাষাবিদ বিশ্লেষক মহল এর উৎকৃষ্ট ভাষাশৈলীর স্বীকৃতি প্রদান করেছেন। ১৪৪
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।