যুগের অবদানগুলোকে প্রকাশ করে আমরা মুসলিম দেশগুলোর (যাদের সাথে আমরা বন্ধুত্ব গড়তে প্রত্যাশী) সামনে ভারতের বৈচিত্রযপূর্ণ পরিচয় তুলে ধরতে পারি। বিশ্বের বুদ্ধিজীবি মহলের সাথে ভারতীয় মুসলমান মনীবীদের সৃজনশীল মেধা ও মননের পরিচয় করিয়ে দিতে পারি! যেহেতু মুসলিম দেশ সমূহ আগে থেকেই এ ধরণের বহু নাম ও গবেষণা কর্মের সাথে পরিচিত। তাই এক্ষেত্রে আমাদের বিশেষ কোন প্রচেষ্টা বা মাথা ব্যথার প্রয়োজন হবেনা । এ প্রয়োজনীয়তা ও বাস্তবতাই বক্ষ্যমান গ্রন্থটি রচনার মূল প্রেরণা বা কারণ । আমাদের দেশের অনেক মুসলমান এবং অমুসলিম বন্ধুদের পক্ষে বৃহৎ গ্রন্থ পড়ার সুযোগ হয়না ।সনাতন পদ্ধতিতে ফারসী ও উর্দু বইপুস্তকের মাধ্যমে মুসলমানদের অবদান এবং মুসলিম যুগের সাংস্কৃতিক, ইলমী ও রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে অবহিত হওয়াও অনেক সময় সম্ভবপর হয়ে উঠেনা। এ জন্যে এধরনের, অপেক্ষাকৃত ছোট গ্রন্থের প্রয়োজন যার মধ্যে থাকবে মুসলিম যুগের পরিচয় এবং ইতিহাসের কিছু ঝলক । আমি ১৯৫১ সালে যখন মধ্যপ্রাচ্যের দীর্ঘ সফর শেষে প্রত্যাবর্তন করি তখন “অল ইন্ডিয়া রেডিও'-র অনুরোধে 'ভারতীয় মুসলমান' শীর্ষক বেশ কিছু আরবী বক্তৃতা দেই। বক্তৃতা গুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত কোন কোন ভারতীয় দূতাবাসের খুবই ভাল লাগে এবং সেগুলো প্রকাশ করার জন্য প্রস্তাব করে। স্বয়ং “অল ইন্ডিয়া রেডিও" বিভিন্ন ভাষায় বক্তৃতাগুলো সম্প্রচার করে। দামেস্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতি মানের আরবী ম্যাগাজিন 'আল- মুসলিমূন' বক্তৃতাগুলো কয়েক কিস্তি করে ধারাবাহিকভাবে প্রকাশ করে। মনে করলাম, সেই রস্তৃতাগ্ুলোকে যদি আরেকবার দেখে প্রয়োজনীয় কিছু বিষয় সংযোজন করা হয় তাহলে উপরোল্লিখিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি মহৎ কাজ হতে পারে । সুতরাং প্রয়োজনীয় সব কিছুকে সমন্বয় করে একটি আরবী গ্রন্থের রূপ দেয়া হলো। পরবর্তীতে আমার অনুরোধে সুপ্রিয় বন্ধু, দারুল উলুম নদওয়াতুল উলামার সাবেক উত্তীদ মৌলভী মাহমূদুল হাসান নদী গ্রহ্থটিকে সাবলীল উর্দূ ভাষায় তরজমা করেন। গ্রস্থটিকে আরেকবার দেখে প্রয়োজনীয়, উল্লেখযোগ্য পরিবর্ধন, পরিমার্জন করা হয়।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।