আহসান গিলানী (রহ.) (মৃত্যু ৪ ১৩৭৫ হি.) এর নাম উল্লেখ না করার সুযোগ নেই। “আন-নাবিউল খাতিম' , তাদভীন্-এ-হাদীস' ইসলামী মা'আশিয়াত' এবং 'মুসলমানোকা নেজামে তা'লীম ওয়াতারবিয়াত' শীর্ষক গ্রন্থগলো আলোচ্য লেখকের গুরুত্পূর্ণ রচনাকর্ম। প্রকৃত পক্ষে লেখক তার রচিত বলিষ্ঠ ও গতিশীল লেখনী দিয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থাগার বিনির্যাণ করে গেছেন। হাদীস শাস্ত্রে অবদান ঃ ইসলামী জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ ও বিকাশে ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরামের নিষ্ঠাপূর্ণ, গভীর ব্যুৎপত্তি সমৃদ্ধ অবদান সর্বত্র প্রসিদ্ধ। বিশেষতঃ হাদীস শাস্ত্রের উপর সর্বোতমূখী অবদান, যথা- পাঠদান, মূল পাঠের ব্যাখ্যা-বিশ্লেষণে তাদের অবদান সবাইকে ছাড়িয়ে গেছে পরবর্তী যুগে ইলমে হাদীসের একচ্ছত্র রাজত্ব তাদের হাতে চলে উক্ত অবদানের স্বীকৃতি দিয়ে গিয়ে বলেন ৪ “ যদি ভারতীয় ওলাময়ে কেরাম এ যুগে ইলমে হাদীসের দিকে গুরুত্ববহ দৃষ্টিপাত না করতেন তাহলে, এ শাস্ত্র প্রাচ্য থেকে বিদায় নিতো । কেননা, মিশর, সিরিয়া, ইরাক ও হিজাজের অন্যান্য রাষ্ট্র থেকে ইলমে হাদীস হিজরী ১০ শতাব্দী থেকেই বিদায় নিয়েছিল।” ভারতে বিশেষতঃ কেন্দ্রীয় তথা মধ্যভারতে হাদীস চর্চা, প্রসার, ও সর্বব্যাপী গ্রহনযোগ্যতার ভরসাস্থল হযরত শায়খ আবদুল হক মুহাদ্দিস-এ-দেহলভী (রহ.) (৯৫১-১০৫২ হি.) এ অসাধারণ মেধা ও প্রতিভাধর মনীষী অর্ধশতাব্দী ধরে হাদীস গ্রন্থের উচু মানের ব্যাখ্যা, প্রাসঙ্গিক সূত্র বিবরণী; অনূবাদ, অধ্যাপনাসহ নানাবিধ গৌরবোজ্জ্বল নিষ্ঠা, আন্তরিকতা, ও কৃতিতৃপূর্ণ অবদানের মাধ্যমে হাদীস শান্্বকে (এতদঞ্চলে এক সময় তা যথোপযুক্ত মর্যাদা ও মহিমায় প্রতিষ্ঠিত ছিলনা ।) নবজীবন দান করেছেন। ক্রমশ: শিক্ষা, ও প্রকাশনা কেন্দ্র সমূহ এ বিষয়ের প্রতি দৃষ্টিদানে উদ্যোগী হয়েছে নবোদ্দমে । তার সন্তান ও শিষ্যরা হাদীস চর্চা ও বিকাশের মহান দায়ি পালনে কার্ষকর ও অগ্রনী ভূমিকা পালন করেছেন। পরিশেষে শাহ ওয়ালি উল্লাহ্ মুহাদ্দিস-এ-দেহলভী (রহ.) ও তার ১৩৯
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।