Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জগতের ভুবন খ্যাত লেখকদের জীবন সংক্রান্ত গ্রন্থরাজির সর্ববৃহৎ আকর $ মাওলানা মাহমুদুল হাসান টুস্কী (মৃত্যু ৪ ১৩৬৬ হি.) ইসলামী জগতের খ্যাতিমান গ্রস্থাকারদের জীবন ও কর্ম বিষয়ক 'মু'জামুল মুসানৃনিফীন' নামক এক অত্যধিক গুরুতৃপূর্ণ ও চমকপ্রদ গ্রন্থ রচনা করেন। বিজ্ঞ মহলে এটি স্বতন্ত্র বিশ্বকোষের মর্যাদা সম্পন্ন এক আকরতৃল্য ৷ ৬০ খন্ডে বিন্যস্ত ২০ হাজার পৃষ্ঠা সম্বলিত এ গ্রন্থে ৪০ হাজার গ্রন্থকারের জীবনী লিপিবদ্ধ করা হয়েছে। গ্রন্থটির বিশালত্‌ ও ব্যাপকতা থেকে এধারণা লাভ করা যায় যে, লেখক এতে দু'হাজার এরকম গ্রন্থকারের জীবনী লিপিবদ্ধ করেছেন যাদের নাম “'আহমদ'। এ গ্রন্থে দেড়হাজার গ্রন্থের সার-নির্যাস রয়েছে। প্রাথমিক ইসলামী যুগের গ্রন্থ থেকে শুরু করে ১৩৫০ হিজরী পর্যন্ত সে সমস্ত ব্যক্তিবর্গের আলোচনাও এতে স্থান পেয়েছে যাদের অন্তত একটি গ্রন্থ হলেও প্রকাশিত হয়েছে । এই বিশাল গ্রন্থের মাত্র ৪টি খন্ড হায়দারাবাদ সরকারের অর্থায়নে বৈরুত থেকে মুদ্রিত হয়, বাকী অংশের ব্যাপারে অনুসন্ধানে কোন তথ্য পাওয়া যায়নি যে, তা কোথায় আছে। সাম্প্রতিক কালের বিদঞ্ধ লেখক ও প্রাজ্ঞ গ্রন্থকারের তালিকায় মাওলানা সাইয়েদ সুলাইমান নদীর (রহ.) নাম সর্বশীর্ষে স্থান পাওয়ার যোগ্য । যিনি সীরাতে নববী (সা.), ইসলামী আইনশান্ত্র, ইসলামের ইতিহাস এবং সাহিত্যের উপর অত্যন্ত মূল্যবান গ্রন্থ রচনায় রীতিমত কৃতিত্‌ দেখিয়েছেন। সাইয়েদ সুলাইমান নদ্তীর (রহ.) রচিত গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যাবে। ভারতের মর্যাদাশীল সাময়িকী মাসিক মা'আরিফ' এ উচুমাপের প্রবন্ধ-নিবন্ধ, শিক্ষা ও গবেষণা বিষয়ক বিশ্লেষণধর্মী লেখা তো এ হিসেবের বাইরে । এ প্রবন্ধ সমগ্রের পৃষ্ঠা হিসেব করলেও হাজার ছাড়িয়ে যাবে বললে অত্যুক্তি হবেনা । এসব মূল্যবান শিক্ষা ও সাহিত্য বিষয়ক বিভিন্ন গ্রন্থ ও গবেষণা কর্মের বিবেচনায় মাওলানা সুলাইমান নদর্তী (রহ.) নিঃসন্দেহে প্রাচ্যের এক বহুমাত্রিক প্রতিভাধর শক্তিমান লেখক, বিদঞ্ধ গ্রন্থকার ও অত্যন্ত উঁচু মাপের বিশ্লেষক,প্রাবন্দিক ও গভীর পান্ডিত্যের অধিকারী গবেষক । ব্যাপক গবেষণা, অধিক গ্রন্থরচনা এবং শাণিত লিখনী বিচারে মাওলানা মানাধির ১৩৮

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।