Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

বহু গ্র্থ প্রণেতা কতিপয় ভারতীয় লেখক ঃ হিজরী চতুর্দশ শতাব্দীতেও ভারত এমন কতিপয় ক্ষুরধার লিখনীর অধিকারী ও প্রচুর সংখ্যক গ্রন্থ রচয়িতা জন্ম দিয়েছে যারা লেখার জগতে ও গ্রন্থ সংখ্যায় মাধ্যমে সারা দুনিয়ার সাথে বাজি রেখেছে । তাদের প্রত্যেকেই দস্তরমত এক একটি স্বতন্ত্র একাডেমী ও ব্যস্ততম শিক্ষা সং তুল্য। ভূপালের নবাব সিদ্দিক হাসান খান [মৃত্যু ৪ ১৩০৭ হি.) এর গ্রন্থ খ্যা ২২২। যার মধ্যে ৫৬টি আরবী ভাষায় রচিত যা সংশিষ্ট বিষয়ে যথাযথ উপকারী ও তথ্যপূর্ণ । তন্মধ্যে উল্লেখযোগ্য গ্রহ্থগুলোর কয়েকটি হল ঃ 'ফতহুল বায়ান ফি তাফসীরিল কুরআন" (১০ খন্ড), 'আবজাদুল উলূম” , 'আত্তাজুল মুকাল্লাল" “আল বুলাগাহ ফি উসৃলিল লুগাহ্‌' ও “আল আলামুল খাফফাক মিন ইলমিল ইশতিকাক'। পরবর্তী যুগের শিক্ষিত সম্প্রদায়ের গৌরব মাওলানা আবদুল হাই ফিরিঙ্গি মহল্ল্ী (রহ.) (মৃত্য ৪ ১৩০৪ হি.) রচিত গ্রন্থের সংখ্যা ১১০টি । যার মধ্যে ৮৬টি আরবী ভাষায় রচিত। তন্মধ্যে 'আসদিআবাহ ফি শরহি শরহিল বেকায়া' , 'মিসবাহুদ্‌ দূজা' এবং 'যফরুল আমানী' গুরুতৃপূর্ণ গবেষণাকর্ম । হানাফী ওলামাদের জীবন ও কর্ম বিষয়ক তার রচিত গ্রন্থ “আল ফাউয়াইদুল বাহিয়্যাহ' সর্বাধিক সমাদৃত ও প্রসিদ্ধ গ্রন্থ এবং হানাফী মাযহাবের ওলামাদের জীবনী সম্পর্কে সর্বাধিক তথ্য-উপাত্ত এ গ্রন্থ থেকেই সংগ্রহ করা হয়। হাকীমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রেহ.) রচিত গ্রন্থ সংখ্যা (৯১০) নয়শ্দশটি এর মধ্যে ১৩টি আরবী ভাষায় রচিত। অধিক সংখ্যক গ্রন্থ রচনা ও অগ্রসর লেখকের তালিকায় শীর্ষে অবস্থানকারীদের মধ্যে তিনি অন্যতম । মাওলানা বাকির বিন মুরতজা মাদ্রাজী (মৃত্যু 8 ১২১০ হিজরী) এবং মুফতী মুহাম্মদ আব্বাসী লক্ষৌভী (রহ.) (মৃত্যু ৪ ১৩০৩ হি.) আরবী ও ফার্সিতে বিপুল সংখ্যক গ্রস্থা পাঠক মহল ও শিক্ষিত সমাজের জন্য তাদের মেধা ও প্রতিভার স্মারক রূপে রেখে গেছেন। ৯৩৭

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।