গ্রন্থ। লেখকের সমকালীন যুগে কৃত্রিমতাপূর্ণ ছন্দোবদ্ধ, কাব্যিক রীতির দস্তর মত প্রতিযোগিতা ছিল কিন্ত গ্রন্থকারের আলোচ্য গ্রন্থটি তা থেকে সম্পূর্ণ মুক্ত। অথচ তখন পরবর্তী যুগের খুব কম লিখকই এই অসার অনুকরণ রীতি থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হয়েছেন । প্রকৃত পক্ষে অনারবদের কৃত্রিম প্রিয়তা, আরবী ভাষার দৈন্যদশার যুগে, অকৃত্রিম গদ্য রচনা সাবলীল, পরিশীলিত ও মর্যাদাপূর্ণ গবেষণাধর্মী লিখন পদ্ধতি বিষয়ক 'মুকাদ্দামা-এ- ইব্ন খালদূন" এর পরই শীর্ষতম গ্রন্থ। আল্লামা সাইয়েদ মুরতজা বিলগ্রামী (১২০৫ হিঃ) যিনি যাবিদী নামে সমধিক পরিচিত তার রচিত “তাজুল ওরস ফি শারহিল কামূস' এ বিষয়ের উপর ভূবনখ্যাত গ্রন্থ যা পরিচিতি ও প্রশংসার উর্দে। সুবৃহৎ কলেবর, ১০ খন্ডে বিভক্ত ঝকঝকে টাইপে মৃদ্রিত প্রায় পাচ হাজার পৃষ্ঠার এ গ্রন্থটি আরবী অভিধান শান্ত্রের দস্তর মত গ্রন্থাগার তুল্য । এক সময়তো আরবী ভাষায় ভারতীয় কোন লিখকের কলম ধরাটাই দুঃসাহসিক ব্যাপার ছিল। অথচ ঠিক সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়ে অভিধান শাস্ত্রের পুরোধা আল্লামা মাজদুদ্দীন ফিরোজাবাদীর১ নির্ভরযোগ্য ও প্রামাণ্য অভিধান গ্রন্থ “আল কামৃস্থল মুহিত' এর ব্যাখ্যা গ্রন্থের বর্ধিতরূপে সংযোজন, পরিমার্জন ও পূর্ণাঙ্গতা দানে আল্লামা সাইয়েদ আলী মুরতজা বিলগ্রামী জ্ঞানের গভীর ব্যুৎপত্তি, বিদগ্ধ পান্ডিত্য আর তুলনাহীন ভাষাজ্ঞানের এক অত্যুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। লিখকের জীবদ্দশাই এ গ্রন্থ এত বেশী প্রসিদ্ধি ও বৈশ্বিক খ্যাতি লাভ করেছে যে, তুকাঁ সূলতান এ গ্রন্থের একটি অনুলিপির জন্য আবেদন করেন। এছাড়াও দারপুরের শাসক ও মরক্কোর বাদশাহও এ গ্রন্থের একটি করে কপি সোৎসাহে সংগহ করেন। মিশরের খ্যাতিমান সেনাপ্রধান ও শিক্ষানুরাগী মুহাম্মদ বেগ আবৃয যাহাব আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সন্নিহিত অঞ্চলে তার নির্মিত মসজিদের গ্রন্থাগারের জন্য এক হাজার রিয়াল ব্যয়ে এর একটি কপি সংগ্রহ করেন। * প্রধান বিচারপতি মাজদুদ্দীন সিদ্দী ফিরোজাবাদী সিরাজ জেলার অধিবাসী ছিলেন, তিনি ৭২৯ হিজরী সনে ইরানে জন্ম গ্রহন করেন এবং ৮০৭ হিজরীতে ইয়েমেনে ইন্তেকাল করেন । ১৩৬
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।