Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম স্বীয় যুগে এ গ্রন্থের ব্যাখ্যা ও টীকা গ্রন্থ রচনা করেছেন। “আস সাকাফাতুল ইসলামিয়াহ্‌' গ্রন্থের লিখক এ ধরনের দশটি গ্রন্থের বিবরণ দিয়েছেন। জ্ঞান ও শাস্ত্রের জটিল এবং স্পর্শকাতর বিষয় সমূহের উপর রচিত হিজরী দ্বাদশ শতাব্দীর (রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর একজন প্রখ্যাত ভারতীয় আলিম মাওলানা মুহাম্মদ আ'লা থানভী (রহ.) রচিত গ্রন্থ 'কাশশাফ্ু ইসতিলাহাতিল ফুনৃন' একটি উপকারী ও গ্রহনযোগ্য রচনাকর্ম। আরব জাহানের সকল পন্ডিতবর্গ এ গ্রন্থের উচ্ছসিত প্রশংসা করেছেন। কারণ এটি জ্ঞানের পরিভাষা সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ অভিধান তুল্য, যা গবেষকদের হাজারো গ্রন্থ আর অসংখ্য পৃষ্ঠা হাতড়ানোর পরিশ্রম থেকে মুক্তি দিয়েছে । ইতঃপূর্বে এবিষয়ে যথেষ্ট চাহিদা সত্ত্বেও এ ধরনের কোন ভাল গ্রন্থ ছিলনা এবং গবেষকদের জন্য এটি আজো অনবদ্য ভরসাস্থল। এ বিষয়ের উপর অপর একটি গ্রন্থ রচনা করেছেন মাওলানা আবদুন্রবী আহমদনগরী যা 'জামিউল উলুম" নামে পরিচিত। এটি দত্তরুল ওলামা নামেও প্রসিদ্ধি লাভ করেছে। পুরো গ্রন্থটি চারখন্ডে বিভক্ত । আলোচ্য গ্রনহ্ৃকারও দ্বাদশ শতাব্দীর সুপরিচিত আলিম। এ বিষয়ের অত্যন্ত গুরুতৃপূর্ণ মহান রচনাকর্ম হিসেবে রাজকীয় শীর্ষস্থান দখল করে আছে হযরত শাহ্‌ ওয়ালি উল্লাহ্‌ দেহলভীর (মৃত্যু ৫ ১১৭৬ হি.) “হজ্জাতুল্লাহিল বালিগাহ' যাতে ইসলামী শরীয়তের দর্শন শাস্ত্র এবং ইসলামী বিধি-বিধান সমূহের অন্তর্নিহিত বিষয়াদি সম্পর্কে বিশদ আলোকপাত করা হয়েছে। এটি এ বিষয়ে স্বকীয় বৈশিষ্টে সমুজ্ঘবন একমাত্র গ্রন্থ। আরবী ভাষা স্বীয় বহুল ব্যাপকতা সত্তেও এর বিকল্প দৃষ্টান্ত উপস্থাপনে ব্যর্থ হয়েছে। দার্শনিক ও পর্যবেক্ষক মহল এ গ্রন্থের সপ্রশংস ও অকুপ্ঠ স্বীকৃতি দিয়েছেন। মিশরে এ গ্রন্থের এক,ধিক সংস্করণ বেরিয়েছে! এখানে একথা বলে রাখা জরুরী যে, আরবী ভাষায় পারঙ্গমতা, বলিষ্ঠ উপস্থাপনা এবং সাবলীল বাকরীতির উপরও এটি এক সফল ও অনবদ্য ১৩৫

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।