ব্যাপক সমাদৃত ও প্রখ্যাত গ্রহথ। এই ক্রমধারায় 'আল-ফাতাওয়া আল- হিন্দিয়া'ও উল্লেখযোগ্য যা সাধারণ মহলে “ফাতাওয়া আলমগীরী' নামেই অত্যধিক পরিচিত ৷ ফিকহী মাসায়েল বিষয়ক গ্রন্থের জগতে এটি গুরুতৃপূর্ণ উদ্ধৃতি গ্রন্থের মর্যাদা রাখে। যেসব ইসলামী রাষ্ট্রের শরয়ী আদালতে হানাফী মতাদর্শ মতে রায় প্রদান করা হয়, সেখানে এ গ্রন্থ প্রামাণ্য আইন গ্রন্থ” হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটি সংশ্লিষ্ট বিদগ্ধ মহলে অত্যন্ত নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে আদৃত। “জাস্ সাকাফাতুল ইসলামিয়া” গ্রন্থের রচয়িতা এ সম্পর্কে বলেন, “ফতোয়া-এ-আলমগীরী যাকে 'ফাতাওয়ায়ে হিন্দিয়া' বলা হয়, অধিক সংখ্যক মাসায়িল সংকলন, সহজবোধ্য ও সাবলীল রীতির লিখন পদ্ধতি এবং অত্যন্ত কঠিন বিষয় সমূহের সহজ, সরল উপস্থাপনার জন্য অত্যধিক উপকারী গ্রন্থ । মিশর, সিরিয়া এবং আরব রাষ্ট্র সমূহে “ফাতাওয়া হিন্দিয়া' গ্রন্থের ব্যাপক পরিচিতি রয়েছে। এটি বৃহৎ ছয়টি অধ্যায়ে বিভক্ত, যা “হেদায়া' র রীতিতে বিন্যস্ত করা হয়েছে এবং অপ্রসিদ্ধ বর্ণনা সমূহ বাদ দিয়ে কেবল প্রসিদ্ধ বর্ণনা সমূহ গ্রহন করা হয়েছে। কিন্তু যেখানে প্রসিদ্ধ (যাহির রেওয়ায়েত) পাওয়া যায়নি সেখানে ফতওয়ার নির্দেশনা সূচক দিক উল্লেখ পূর্বক বর্ণনাকারীর উক্তির সাথে আসল বর্ণনা (ইবারত) হুবহু লিপিবদ্ধ করা হয়েছে হানাফী মাযহাবের ফিকহ বিশারদগণের প্রত্যক্ষ সহযোগিতায় এ গ্রন্থটি সংকলনের বিরাট দূর্বহ কর্মটি মুঘল সমতরট আওরঙ্গজেব (রহ.) কর্তৃক তার রাজত্ের প্রারপ্তে শায়খ নিজাম উদ্দীন বুরহানপুরী (রহ.) এর উপর অর্পন করেন এবং এ কাজে তৎকালীন দুই লাখ রূপী ব্যয় করেন৷ সংকলক এ গ্রন্থে ভারতীয় উপমহাদেশের ২৪ জন শীর্ষ ওলামায়ে কেরামের নাম উল্লেখ করেছেন যারা এ গ্রন্থ সংকলনে সরাসরি জড়িত ছিলেন । যাদের অন্যতম চারজন ওলামায়ে কেরাম হলেন, কাষী মুহাম্মদ হোসাইন জৌনপুরী মুহতাসিব, শায়খ আলী আকবার হোসাইনী, আসাদুল্লাহ খানী, শায়খ হামেদ বিন আবু হামেদ জৌনপুরী এবং মুফতী মুহাম্মদ আকরাম হানাফী লাহোরী এ চারজন সমন্বিতভাবে সংকলন কর্ম তত্বাবধান ও তদারকি করেন। 'মুসাল্লামু সাবৃত ফি উসুলিল ফিক্হ'ও শ্রেণীর একটি দুর্লভ গ্রন্থ, যার রচয়িতা আল্লামা মুহিববুল্লাহ্ বিহারী (রহ.)। ভারতীয় এবং ইসলামী দুনিয়ার জ্ঞান চর্চার কেন্দ্র সমূহে এটি ব্যাপক গ্রহনযোগ্যতা অর্জনে সক্ষম ১৩৪
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।