নবম পরিচ্ছেদ জ্ঞান বিজ্ঞানে ভারতীয় ওলামায়ে কেরামের অবদান মুসলমানদের ঝুঁকিপূর্ণ ও ছিমাত্রিক দায়িতু £ ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরাম সকল যুগে নিজেদের প্রিয় মাতৃভূমির সাথে সুগতীর, আন্তরিক, নিবিড় ও নিষ্ঠাপূর্ণ সম্পর্কের ৃষ্টাত্তই স্থাপন করে গেছেন। স্বদেশের শিক্ষা, শিল্প-সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর শাখাও বাদ দেননি । সবখানে তাদের ভূমিকা ছিল মৃখ্য । একই সাথে স্বীয় ধর্মীয় তথা ইসলামী ও আরবী কৃষ্টি-কালচার এবং এঁতিহ্যের সাথেও সমানভাবে বিশ্বস্ততার সাক্ষর রেখেছেন। ইসলামী দুনিয়ার সাথে তাদের নিবিড় সম্পর্ক এক মুহুর্তের জন্যও বিচ্ছিন্ন হয়নি বরং ইসলামের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের অবস্থান সেনাপতি সুলভ ছিল। দু'ভিন্ন প্রকৃতির সংস্কৃতির মাঝে সহাবস্থান ও সমন্বয় সাধন এবং ভিন্ন দু'টি স্বদেশের সেত্তাগত ও আধ্যাত্বিক) একই সাথে সুষম বিশ্বস্ততা বজায় রাখা রীতিমত দুঃসাধ্য ব্যাপার । ইসলামী উম্মাহর মধ্যে ভারতীয় মুসলমানদের মত একই সময়ে একই সাথে এমন ঝুঁকিপূর্ণ, ছিমাত্রিক ও দ্বৈত দায়িত্ব সফল ভাবে পালনের নজীর দ্বিতীয়টি নেই। লেখা ও গবেষণার ক্ষেত্রে ভারতীয় ওলামায়ে কেরামের অগ্রণী ভুমিকা ঃ ইসলামী শিক্ষার জগতে ভারতীয় মুসলমানদের গ্রন্থের সংখ্যা অগ্ুনতি ৷ হাজী খলিফা প্রণীত “কাশফুয যুনূন' এর ব্যাপক বিষয় সম্বলিত সাধারণ গ্রস্থও ভারতীয় ওলামায়ে কেরামের লিখিত গ্রস্থাবলী ও রচনাকর্মের আলোচনা থেকে খালি থাকেনি। মাওলানা আবদুল হাই হাসানী (রহ.) মৃত্যু ৫ ১৩৪১ হিজরী ,১৯২৩ খ্রিস্টাব্দ) রচিত -“আসি- সাকাফাতুল_ ইসলামিয়া ফিল হিন্দ' (ভারতীয় উপমহাদেশে ইসলামী + এটি ভারতীয় উপমহাদেশে জ্ঞানচর্চা ও শিক্ষা-দীক্ষার ইতিহাস ক্রমবিকাশের ধারা এবং গ্রস্থাবলীর সূচী বিবরণী, যাতে পাঠ্যসূচীর ক্রমোন্নতি ও কালানুক্রমিক বিন্যাস এবং সংস্কার সংক্রাস্ত বিশদ-বিবব্রণী প্রদত্ত হয়েছে। তাছাড়াও জ্ঞান-বিজ্ঞান ও শাস্ত্রের নান৷ শাখায় ভারতীয় ওলামাদের পৃথক পৃথক ছোট বড় গ্রন্থের বিস্তারিত তালিকা সন্নিবেশিত হয়েছে । এটি '৫৮ খ্রিস্টাব্দে দামেস্কের “রয়েল একাডেমী'র ৯৩১
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।