Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

পূর্বসূরীদের রীতি সম্মত নয়। নিঃসন্দেহে দেশের স্বাধীনতার মাধ্যমে তিনি যে উচ্চাকাজ্ষা পোষন করেছিলেন, এর অনেক কিছুই পূর্ণ হয়নি, বরং সেসময় তিনি এমন বহু তিক্ত অভিজ্ঞতাও লাভ করেছেন, তার কোমল হৃদয়কে ভেঙ্গে খান খান করে দেয়। কিন্তু স্বাধীনতা যুদ্ধের কঠিন মুহূর্তে কখনো বিচ্যুত হয়নি তার অবিচল পদ এবং স্বাধীনতা পরবর্তী কালে কোন পরিবর্তন আসেনি তার নীতি ও চিন্তাধারায়। মাওলানা আবুল কালাম আযাদ ঃ মাওলানা আবুল কালাম আযাদ দীর্ঘদিন কংগ্রেসের সভাপতির দযঘ়িত্‌ পালন করেন। অন্য কোন সভাপতি এত দীর্ঘ ও নাযুক সময় দায়িত্ব পালন করেননি । তার সভাপতিত্ব কালে ভারতবর্ষ বহু স্পর্শকাতর ও জটিল সমস্যার সম্মুখীন হয়। সে সময় ভারতের সমস্যার সমাধান,স্বাধীনতার শর্ত নির্ণয় ও আনুপুঙ্থ বিশ্লেষনের জন্য ব্রিটেন সরকারের পক্ষ হতে দু'টি প্রতিনিধি দল (ক্রিপ্স মিশন ও কেবিনেট মিশন) প্রেরণ করা হয়। মাওলানা আবুল কালাম আযাদ সভাপতি রূপে আলোচনায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধিদল গুলোর সদস্যরা যাদের নেতা ছিলেন 91 9180010 07110])5, মাওলানা আযাদের মেধা ও প্রতিভা, রাজনৈতিক বিচক্ষনতা ও সাংবিধানিক সুক্াতিসুক্ষ বিষয় সহজে বুঝার অসাধারণ দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তারই সভাপতিতে ও সার্বিক তন্্বাবধানে হিন্দুস্থান স্বাধীনতা লাভ করে । তার গ্রন্থ 17019. ৬175 7166৫0যা। অধ্যয়ন করে একথা অনুধাবন করতে মোটেই বেগ পেতে হয়না যে, তিনি কংগ্রেসের পুরা প্রশাসন যন্ত্রে এক সজ'গ মস্তিষ্কের ভূমিকা পালন করতেন এবং স্বীয় প্রতিভা, দূরদর্শিতা ও বলিষ্ঠ ব্যক্তিত্বের সাহায্যে এই প্রতিষ্ঠানকে পরিবেষ্টন করে রাখতেন । একজন জাতীয় নেতার পক্ষে স্বদেশের আযাদী আন্দোলনে যতটুকু অবদান থাখা সম্ভব, হিন্দুস্থানের আযাদী আন্দোলনে তিনি সেই অবদান রাখতে সক্ষম হয়েছেন । ১৩০

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।