Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ভবিষ্যতের আলোকে সেই সুবাদে অর্জিত উন্নয়নের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করতে না পারলে কাজ্িত সেই এঁক্য ও সদভাব. সুদূর পরাহতই থেকে যাবে। এটা শুধু অজানার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আরো ভয়ঙ্কর ও উদ্বেগজনক বিষয় হলো, ভারতের একটি স্বয়ং সম্পূর্ণ জাতির সভ্যতা, ইতিহাস, দেশের স্বাধীনতায় তারা যে কেন্দ্রীয় গুরুতৃপূর্ণ ভুমিকা রেখেছিলেন এবং আরো যেসব অমূল্য ত্যাগ ও কুরবানি দিয়েছেন এসব বিষয়কে ইদানিং উপেক্ষা করার বরং অস্বীকার করার মানসিকতা জন্ম নিচ্ছে। ভারতের ইতিহাসকে পরিকল্পিতভাবে এমনভাবে উপস্থাপন করার প্রচেষ্টা চলছে, যেন মুসলমানদের যুগটা নিরেট এক প্রবাসী জাতির সাম্রাজ্যবাদীর যুগ বৈ কিছুই নয়। যার মধ্যে ভাল ও কল্যাণ বলতে কিছুই ছিলোনা । এ সময়ের মধ্যে উচু মানের কোন ব্যক্তিত জ্ঞান-বিজ্ঞান ও সত্যতার দিক দিয়ে কোন কৃতিত্ব এবং দেশ গড়ার ও জাতীয় উন্নয়নে এমন কোন অনাবিল ও নির্দোষ কাজ হয়নি যা নিয়ে ভারত গর্ব করতে পারে। দীর্ঘ স্বাধীনতা যুদ্ধে তাদের ভুমিকা ছিল নীরব দর্শকের অথবা নির্লিপ্ত কোন জাতির। ঘটনাক্রমে স্বাধীনতা সংগ্রামে অংশ নিলেও তা অনুল্পেখ্য। এভাবে আমরা ভারতের সবুজ শ্যামল, সদাবসম্ত মুখর বৃক্ষের এক ফলদায়ক শাখাকে আমরা নিজেরাই বর্শাবিদ্ধ করে চলেছি এবং এটাই প্রমাণ করছি যে,আটশ বছর পর্যস্ত এ বৃক্ষ নিষ্ষল ছিলো। দেশ জুড়ে হেমন্তই শুধু বিরাজ করতো । এঘটনা যেমন এঁতিহাসিক বাস্তবতা বিরোধী, তেমনি এর মাধ্যমে আমাদের দেশের উর্বরতা, যোগ্য মানুষ সৃষ্টি ও প্রাকৃতিক যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। আর এভাবে আমরা কোটি কোটি অধিবাসীর সাথে অন্যায় আচরণ করছি, তাদের হৃদয়ে কষ্ট দিচ্ছি এবং তাদের আশা আকাঙ্ষাকে আহত করছি। শুধু তাই নয়; বরং এ দেশ, দেশের ইতিহাস, বর্তমান ও আগামী প্রজন্মের সাথেও অন্যায় করছি। অথচ তাদের জন্য এসব খুবই প্রয়োজন ছিল। এভাবে ভারতবর্ষের মুসলিম যুগের ব্যতিক্রধর্মী ও অনুকরণীয় ব্যক্তিত্ব নমুনা তাদের সামনে উপস্থাপন করা দরকার । পাশাপাশি এ ১৩

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।