Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

আদালতে সাম্প্রদায়িকতার তিক্ত অভিজ্ঞতা, আত্তঃসপ্রদায়ের পারস্পরিক অনাস্থা, রাজনৈতিক সচেতনতার অভাব ও পরস্পর কীদা ছুঁড়াছুড়ি মুসলমানদের এই দাবীকে আরো সুদৃঢ় করে। অবশেষে ১৯৪৭ সালে দু'ভাগে বিভক্ত হয়ে যায় অখন্ড ভারত। জন্ম নেয় পাকিস্তান রাষ্ট্রের পরবতীতে পাকিস্তান বিভক্ত হয়ে সৃষ্টি হয় স্বাধীণ বাংলাদেশের । মাওলানা হুসাইন আহমদ মাদানী ও জমিয়াতুল উলামা ঃ ওলামায়ে কেরামের যে বড় অংশ “জমিয়তে ওলামায়ে হিন্দ" এর সাথে জড়িত ছিলো তারা শেষ মুহূর্ত পর্যন্ত কগ্রসের সাথে ছিলেন এবং পূর্ববত ও চিন্তাধারার উপর দৃঢ়ভাবে অটল থাকেন । তাদের সর্বাগে ছিলেন মাওলানা হুসাইন আহমদ মাদনী (রহ.) যিনি ইংরেজদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ, দেশের স্বাধীনতার জন্য অসীম আগ্রহ-অনুপ্রেরণা ও আন্ত রিকতায় তার শায়খ মাওলানা মাহমুদুল হাসান (রহ.) এর যোগ্য স্থলাভিষিক্ত ছিলেন। তিনি স্বয়ং জমিয়তে ওলামার অন্যান্য সদস্যগণ মুসলমানদের বৃহত্তম অংশ তথা মুসলিম লীগের সমর্থকদের তীব্র অসন্তে 1, ক্ষোভ ও অবমাননা হাসিমুখে সহ্য করেন। মাওলানা মাদানী এ বছরটি কঠিন ব্যস্ততা, উৎকণ্ঠা ও অক্লান্ত পরিশ্রমে অতিবাহিত করেন। শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামান্তরে শত-সহত্র মাইল এক নাগাড়ে সফর করেন। তখন তীর ধর্মীয় ও চারিত্রিক জীবন ছিলো নিক্ষলুষ ও সন্দেহমুক্ত। তার নিষ্ঠা ও আন্তরিকতার উপর পক্ষ ও বিপক্ষ সবাই ছিলো একমত । ইংরেজ শাসনের কালো অধ্যায় শেষে যখন স্বাধীন হলো হিন্দুস্থান এবং দেশের স্বাধীনতা ও জাতীয় প্রশাসন হতে ফায়দা হাসিলের সুযোগ হাতে আসলো, তখন তিনিই ছিলেন একমাত্র সেই অনুপম ব্যক্তিত্ব, যিনি ব্যক্তিগত একটি তুচ্ছ স্বার্থ উদ্ধার করতেও প্রস্তরত হননি। এমনকি যখন ১৯৫৪ সালে ভারত প্রজাতন্ত্র সরকার তাকে 'পদ্ঘ বিভূষন' (ভারতের সর্ব বৃহৎ সাহিত্য পদক) এর সম্মানজনক উপাধিতে ভূষিত সিদ্ধান্ত নিলেন তখন তিনি বিনয়ের সাথে এই বলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন যে, এটা তার ১ সে ওলামায়ে কেরামের মধ্যে মাওলানা মুফতী কিফায়াতুল্লাহ,. সভাপতি, জমিয়তে ওলামায়ে হিন্দ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মুহাম্মদ সাজ্জাদ বিহারী, মাওলানা হিফজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জমিয়তে ওলামায়ে হিন্দ, মাওলানা আতাউল্লাহ্‌ শাহ বুখারী, মাওলানা হাবীবুর রহমান লুধিয়ানবী বিশেষভাবে উল্লেখযোগ্য । ১২৯

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।