সাম্প্রদায়িক শিবিরে অংশ গ্রহণ করছেন। নেতাগণ ধর্মীয় শ্লোগান ও আবেগ-অনুভূতিতে প্রভাবিত হয়ে ভাবনার ঘোড়া দৌড়াতে শুরু করেছেন। মুসলমানদের জাতীয় নেতৃবৃন্দ মনে করছিলেন যে, হিন্দু নেতারা (যাদের প্রধান ছিলেন গান্ধীজী) দাঙ্গা-ফ্যাসাদ থামানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। তারা সে দৃঢ় সংকল্প ও চেষ্টা-উদ্যমের প্রমাণ দেননি, যা তাদের কাছে প্রত্যাশিত ছিলো। সংখ্যাগরিষ্ঠতা ও শক্তির অধিকারী হওয়ার কারণে তাদের পক্ষে এটা সম্ভব ছিলো যে, তারা পরিপূর্ণ নিরপেক্ষতা ও অসন্তোষ প্রকাশ করে এই বিস্তৃত দাবানলকে থামিয়ে দিবেন, যা দেশের শান্তি ও এক্যের সেই সোনালী পরিবেশকে নিঃশেষ করে দিচ্ছে। এই ধারণা সঠিক হোক বা ভুল, কিংবা এতে অতিরঞ্জনের আশ্রয় নেয়া হোক, এই ধারণা ও অনভূতি বহু এমন মুসলিম নেতাকে কংঘেস থেকে গোটা জাতির মনমানসে স্থাধীনতার স্পৃহা ও অনুপ্রেরণা যুগিয়েছিলেন এবং দেশসেবা ও ইংরেজ বিরোধিতায় যাদের গুরুত্ব ছিলো অপরিসীম । তারা এবার নিজেদের মনোযোগ ও তৎপরতা মুসলমানদের বিষয়ে কেন্দ্রীভূত করা সমীচীন মনে করেন । মুসলমানদের জাতীয় এঁক্য ও বিভক্তির দাবী £ এভাবে মাওলানা মুহাম্মম আলী ও তার বহু সাথী-সঙ্গী কংগ্েস থেকে ইস্তেফা দিয়ে মুসলমানদের জাতীয় শিবিরে অন্তর্ভক্ত হয়ে যান। সময়ের বিবর্তনে মুসলমানদের মধ্যে দেশবিভাগের মনোভাব চাঙ্গা ও তীব হতে থাকে । বিভক্তি আন্দোলনে মিষ্টার মুহাম্মদ আলী জিন্নাহ দ্রুত শক্তি সঞ্চয় করতে থাকেন। ১৯৩৭ সালে মি.জিন্নাহ মুসলিম লীগকে পুনরুজ্জীবিত করেন এবং মাত্র ক'বছরের মধ্যে এটা ভারতীয় মুসলমানদের শক্তিশালী প্রতিনিধিতৃশীল সংগঠনে পরিণত হয়। মুসলমানদের এক বৃহৎ অংশের উষ্ণ সমর্থনে বলীয়ান হয়ে এ আন্দোলন এক পর্যায়ে "পাকিস্তান" সৃষ্টির দাবী তোলে। ভারতের সামাজিক অস্থিতে ১২৮
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।