Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

তা ছিল ইসলামী বিষয়, যার সরাসরি সম্পর্ক ছিলো খিলাফতের কেন্দ্রের সাথে। শুদ্ধি ও সংগঠন, তাবলীগ ও তানজীম £ এই কেন্দ্রবিন্দু হতেই সংগঠন ও শুদ্ধি অভিযান শুরু হয় এবং ছড়িয়ে পড়ে এর দায়ী ও প্রচারকগণ । এর বিপরীতে গড়ে উঠে ইসলাম প্রচারের স্বতন্ত্র শিবির। শুরু হয় তানজীম আন্দৌলন। ধর্মীয় বিতর্ক, বক্তব্য ও জলসার এক অশেষ ধারা শুরু হয়ে যায়। ফলে উপমহাদেশে দাঙ্গা-হাঙ্গামার এক সাইমুম ঝড় বইতে থাকে যার আবর্তে তালগোল পাকিয়ে যায় সমগ্র দেশের পরিস্থিতি । এই নাজুক পরিস্থিতিতেও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার কার্যক্রম অব্যাহত রাখে এবং অনুষ্ঠিত হতে থাকে এর সভা-সমাবেশ । ১৯২৩ সালের বিশেষ সভার সভাপতিত্ব করেন মাওলানা আবুল কালাম আযাদ । সে বছরের বার্ষিক অধিবেশন মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্ে “কুকনাড়ে' অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক দাবানল £ সাম্প্রদায়িক দ্বন্ব-কলহের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। এমনকি ১৯২৭ সালের মাত্র মাস দু'য়েকের মধ্যে পঁচিশটি হাঙ্গামা হয়। এই দাঙ্গাগুলোই ছিলো সাধারণ মানুষের আলোচনার বিষয় । প্রত্যেকের মুখে রাতদিন এই একটিই আলোচনা! কংগ্রেস ও খিলাফত আন্দোলনের নেতাদের ক্ষমতা ছিলোনা যে, তারা এই দাঙ্গা-ফ্যাসাদ রুখে দীড়াবে এবং হিন্দু মুসলমান এঁক্যের সেই সোনালী যুগে নিয়ে যাবে, যখন পরস্পরে গতীর আস্থা ও বিশ্বাস, শান্তি ও সুখের নির্মল পরিবেশ বিরাজমান ছিলো । সারকথা, এভাবে উভয় সম্প্রদায়ের মাঝে দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। পাশাপাশি নেতাদের মাঝেও বিচ্ছিন্রতার প্রবণতা দেখা দেয়। হিন্দু- মুসলমান কেউ এ বাস্তবতা এড়াতে পারেননি । বিচ্ছিন্নতার ক্রমবর্ধমান প্রবণতা £ লোকেরা ভাবতে শুরু করলো যে, দেশের জাতীয় নেতাদের মধ্যে দেশাত্মবোধ ও দেশপ্রেমের অগ্নিশিখা শীতল হয়ে যাচ্ছে এবং তীরা ১২৭

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।