ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা ও তাতে মুসলমানদের অংশ গ্রহণ ৪ ১৮৮৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে কতিপয় শ্রেষ্ঠ মুসলিম পন্ডিত ও চিন্তাবিদ অংশ গ্রহণ করেন। কংথেসের চতুর্থ সভা অনুষ্ঠিত হয় ১৮৮৭ সালে মাদ্রাজে। এর সভাপতিত্ব করেন জনাব বদরুদ্দীন তৈয়বজী। এতে মীর হুমায়ুন জাহও অংশ গ্রহণ করেন এবং কংগ্রেসের তহবিলে পাঁচ হাজার রূপি চাদা দেয়ার ঘোষণা করেন। এই সভায় মুসলমান দায়িত্বশীল, ধনবান, উকিল ও ব্যবসায়ীদের একটি বড় অংশ উপস্থিত ছিলেন। স্যার সৈয়দ আহমদ খানের পৃথক রাজনৈতিক প্র্যাট ফরম £ যুসলমানদের মধ্যে শিক্ষা আন্দোলনের অগ্রনায়ক, আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খান শুরুতে জাতীয় এক্যের সমর্থক ছিলেন। কিন্তু পরবর্তীতে মুসলমানদের শিক্ষাগত, রাজনৈতিক ও অর্থনৈতিক অধঃপতন দেখে তিনি এ থেকে আলাদা থাকতে ভাল মনে করেন । তিনি বাইরে থেকে মুসলমানদের সতর্ক করে দেন যে, তারা যেন আবেগপ্রবণ হিন্দু ও চরমপন্থী বাঙ্গালীদের প্রভাবে প্রভাবিত না হয়, যারা ইংরেজদের রাজনীতির বিরুদ্ধে সমালোচনা ও স্বীয় অধিকার আদায়ের দাবী উত্থাপন করেছিলো । তিনি একটি ইসলামী প্র্যাট ফরম গঠনের পরামর্শ দেন এবং রাজনীতি হতে পৃথক থাকার উপর জোর আরোপ করেন, কারণ তিনি মনে করেন ব্রিটিশের বিরোধিতায় হিন্দুদের সাথে রাজনৈতিক এক্য গড়ে তুললে মুসলমানদের জন্য নতুন জটিলতা ও সমস্যা সৃষ্টি হবে। এতে করে সেই পুরনো ক্ষত নতুন ভাবে তাজা ও জীবন্ত হয়ে উঠবে, যা এখনো পুরোপুরি মুছে যায়নি । স্মর্তব্য যে, স্যার সাইয়্যেদ আহমদ খানের উপযুক্ত দৃষ্টিভঙ্গি সন্দেহাতীতভাবে ভুল ছিল। মূলতঃ ইংরেজ রাজনীতিক 1৬]. 790 ও তার পূর্বসূরি ্া. ৬10171507 এর প্রভাবেই তিনি এ দৃষ্টিভঙ্গি পোষন করতেন। ভারতবর্ষের মুসলিম রাজনীতিতে উক্ত দু'রাজনীতিবিদের প্রভাব ছিল শক্তিশালী | সে সময়ে রাজনীতির প্রতি মুসলমানদের অনীহ ভাব জাতীয় অস্থিত্বকে চরমভাবে ক্ষতিগ্রস্থ করেছে, এটাই বাস্তবতা । ৯২১
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।