আযীমাবাদী, মৌলভী আবদুর রহীম সাদেকপুরী এবং মাওলানা মুহাম্মদ জাফর থানেশ্বরীকে পোর্ট আন্দামান পাঠিয়ে দেয়া হয়। মাওলানা ইয়াহইয়া আলী এবং মাওলানা আহমদুল্লাহ্ আন্দামানেই পরলোক গমন করেন এবং মৌলভী মুহাম্মদ জাফর থানেশ্বরী দীর্ঘ ১৮ বছরের মানবেতর বন্দী জীবন ও নির্বাসন শেষে দেশে ফিরে আসেন। ইংজেরা পাটনায় সাদেকপুরী গোত্রের সমস্ত সম্পদ ও জমি জমা বাজেয়াপ্ত করে, গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয় তাদের বাড়ি ঘর এবং তদস্থলে নূতন সরকারী ভবন নির্মাণ করে। মুছে দেয় তাদের কবরগুলোর নাম নিশানা । এ সব কিছু করা হয় তাদের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করে অন্তরে প্রশান্তি যোগানোর জন্য । এভাবে খ্যাত ও জলীলুল কদর ওলামায়ে কেরামের একটি বিশেষ অংশকে নির্বাসনের শাস্তি দেয়া হয়। তাদের মধ্যে মাওলানা ফযলে হক খায়রাবাদী, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকি দু'জন আলেম দীর্ঘ দিন নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে আসেন । শিক্ষা ও রাজনীতিতে অধঃপতনের কারণ $ এই নির্মম ও অদ্ভুত আচরণ যা ইংরেজ সরকার মুসলমানদের সাথে করেছে তা-ই মুসলমানদের মধ্যে শিক্ষার অভাব ও সরকারী চাকরী না পাওয়ার মূল কারণ । ইংরেজ প্রশাসনের পক্ষ হতে তাদের উপর অন্যায় ভাবে আরোপিত অভিযোগসমূহ থেকে নিজেদের নির্দোষ প্রমাণ করতে ব্যয় হয়ে যেতো তাদের সকল সময়। এই সুযোগ কখনো হতো না যে, তারা দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করবে এবং জাতীয় সচেতনতা ও জাগরণে দেশের অন্যান্য দ্রুত উন্নতিশীল অধিবাসীদের পাশাপাশি সামনে অগ্রসর হবে । কারণ অন্যান্য সম্প্রদায় সরকারের অকুণ্ঠ আস্থা ও অনুপ্রেরণার বলে বলীয়ান ছিলো । পক্ষান্তরে মুসলমানরা ছিলো তাদের বিরাগভাজন ও ঘৃণার পাত্র । ১২০
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।