Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

5০019, [000-11910181 99০16 ইত্যাদি। এসব প্রতিষ্ঠানের কাজ হচ্ছে, বিভিন্ন দেশের সভ্যতা-সংস্কৃতির সাথে পরিচিত হওয়া এবং সাংস্কৃতিক সম্পর্ক সৃষ্টির জন্যে নানা ধরনের পন্থা অবলম্বন করা । এমতাবস্থায় যখন পৃথিবীর বিভিন্ন দেশে এবং স্বয়ং আমাদের দেশ ভারতেও অনেক দূরবর্তী দেশের জ্ঞান-বিজ্ঞান ও সাংস্কৃতিক সম্পর্ক সৃষ্টি এবং ব্যাপক কুশল বিনিময়ের আগ্রহ দেখা যায়; প্রত্যেক দেশে অন্যান্য দেশের ভাষা ও সাহিত্য, সেখানকার সভ্যতা ও সংস্কৃতি, কবিতা ও সুর এবং সেখানকার অধিবাসীদের আশা-আকাঙ্ষা পর্যন্ত জানার ব্যাপক আকর্ষণ পরিলক্ষিত হচ্ছে; আর যেখানে প্রতিটি দেশের রাজনৈতিক চাহিদা এবং আন্তর্জাতিক শাস্তি প্রক্রিয়াও তাই দাবী করে । এটা কী উচিত নয় যে, একই দেশের অধিবাসী অন্যান্য অধিবাসীদের (যারা লাখ নয়; বরং কোটি কোটি সংখ্যায় রয়েছে এবং যুগ যুগ ধরে এ দেশে বাস করছে দেশের ইতিহাসে যাদের গুরুতৃপূর্ণ অবদান রয়েছে) ইতিহাস, জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার ক্ষেত্রে তাদের অবদান এবং তাদের সৃজনশীল যোগ্যতা সম্পর্কে অবগত হোক £? এটা এক বিস্ময়কর বৈপরিত্য এবং ভারতের জাতীয় জীবনের এক বিরাট শূন্যতা যে, এখানকার অধিবাসীদের একটি গুরুতূপূর্ণ অংশ আরেকটি গুরুতৃপূর্ণ অংশের এতিহ্য ও প্রাচীন ইতিহাস সম্পর্কে একদম অজ্ঞ। তারা এদেশ আবাদ করার ক্ষেত্রে, এদেশের স্বাধীনতা যুদ্ধে কতটুকু অংশ নিয়েছেন, এদেশের উন্নতি-অগ্রগতিতে কী ভূমিকা রেখেছেন? এবং এ ক্ষেত্রে তাদের অবদানই বা (00171050007) কতটুকু ? এ জাতিটির আশা-আকাঙ্ক্কা কী ? তাদের জীবনের সমস্যা কী ? বর্তমান যুগে তারা কোন ধরণের জটিলতার শিকার £ এ সম্পর্কে কিছুই জানেনা । যুগ যুগ ধরে একই স্থানে পাশাপাশি জীবন যাপন করার পরেও একে অন্যের সাথে এমন অপরিচিত ভাব অবশ্যই এক বিরাট শুন্যতা যা খুব বেশী অনুভূত হওয়া দরকার। এ শুন্যতা পুর্ণ করার দ্রুত প্রয়াস চালানো উচিত । ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর পারস্পরিক এঁক্য, মৈত্রী, ও আস্থা যা দেশের উন্নতির জন্য অপরিহার্য তা তখন পর্যন্ত হতে পারেনা যতক্ষণ না আমরা দেশের উন্নতি-অগ্রগতির ক্ষেত্রে একজন আরেকজনের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে অবগত হবোনা । অতীত, বর্তমান ও ১২

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।