Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

অষ্টম পরিচ্ছেদ আধাদী আন্দোলনে ভারতবর্ষের মুসলমানদের অবদান: মুসলমানরা আযাদী আন্দোলনের অগ্রনায়ক £ ভারতবর্ষের আযাদী আন্দোলনে মুসলমানদের অবদান ছিল অলৌকিকভাবে অসাধারন ও অবিস্মরণীয় । স্বাধীনতা যুদ্ধে মুসলমানরা অগ্রনায়ক ও পথিকৃতের ভূমিকা পালন করেছেন। এর কারণ ছিলো, ইংরেজরা যখন হিন্দুস্তান দখল করতে শুরু করলো এবং ক্রমান্বয়ে একের পর এক প্রদেশ ও রাজ্য তাদের করতলগত হতে লাগলো, তখন মুসলমানই ছিলেন হিন্দুস্তানের শাসনকর্তা । সর্বপ্রথম যার অন্তরে এই বিপদের আশঙ্কা অনুভূত হয়, তিনি ছিলেন মহীসূরের সাহসী ও নিভীক গভর্ণর ফাতহে আলী খান টিপু সুলতান (১২১৩ হি./১৭৯৯ ইং.) তিনি অসাধারণ বিচক্ষণতা ও দূরদর্শিতার সাহায্যে একথা উপলব্ধি করলেন যে, যদি ইংরেজরা এভাবে এক একটি প্রদেশ ও রাজ্য দখল করতে থাকে এবং কোন সুনিয়ন্ত্রিত ও সংঘবদ্ধ শক্তি তাদের মুকাবিলায় না আসে, তবে ভবিষ্যতে পুরা ভারতবর্ষকে তারা সহজে গ্রাস করে ফেলবে । এরপর তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সংকল্পবদ্ধ হলেন এবং পূর্ণ সাজ-সঙ্জা ও সামরিক প্রস্তুতি গ্রহণ করে তাদের মুকাবিলায় ময়দানে নেমে আসলেন । টিপু সুলতানের প্রয়াস ও দুঃসাহস $ টিপু সুলতান হিন্দুস্তানের রাজা-মহারাজা ও নবাবদেরকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেন। এ এবং হিন্দুস্তানের আমীর-উমরা ও নবাবদের সাথে পত্র যোগাযোগ করেন। সারা জীবন তিনি ওঁপনিবেশবাদী ইংরেজদের বিরুদ্ধে অবিরাম যুদ্ধে লিপ্ত ছিলেন। তার প্রচন্ড প্রতিরোধের কারণে এক পর্যায়ে ইংরেজদের সমস্ত পরিকল্পনা তছনছ হয়ে এদেশ থেকে বিতাড়িত হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ইংরেজরা তাদের অসাধারণ ধূর্ততা, কুটচালের মাধ্যমে দক্ষিণ ভারতের নবাবদেরকে বশে আনতে সক্ষম হয় । অবশেষে দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ মুজাহিদ বাদশাহ টিপু ১০৭

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।