'বিলগ্রাম, সিন্দালিয়া, কাকুরী, প্রভৃতি । এ সব স্থানে এত বেশী আলিম জনয নিয়েছেন যাদের নযীর পাওয়া ছিল অন্যান্য দেশে দৃরূহ ব্যাপার । পাঠ্যব্রমের বিভিন্ন স্তর £ এখানে সহজতর প্রেক্ষিতে তৎকালীন প্রচলিত পাঠ্যক্রমের চারটি যুগের বর্ণনা করা সমীচিন মনে করি । প্রতিটি যুগে যেসব বই-পুস্তক প্রচলিত ছিলো ছিল তার বিবরণও যতটুকু সম্ভব ইতিহাস থেকে, বিভিন্ন স্তরের মাশায়িখ হতে, কবিদের আলোচনা থেকে উপস্থাপন করলে ভাল হয়।» দেখতে এ কাজটা হালকা মনে হলেও কিন্তু হাজার হাজার পৃষ্ঠা মন্থন করার পর যে ফলাফলে আমরা পৌছেছি তাই পাঠক মহলের উদ্দেশ্যে পেশ করছি। প্রথম যুগ £ এ যুগের সূচনা হিজরী সপ্তম শতাব্দী হতে আর এর শেষ দশম শতাব্দীর তখন হয় যখন দ্বিতীয় যুগ শুরু হয়ে যায়। প্রায় দু'শ” বছর পর্যন্ত নিয়োক্ত বিষয়গুলোর অর্জন শ্রেষ্ঠত্বের মাপকাঠি ষনে করা হতো । বিষয় সমূহ হচ্ছে ও হাদীস। এ যুগের স্বনামধন্য আলিমদের জীবনী অনুসন্ধানে জানা যায় যে, আমাদের যুগে “মানতিক' ও “ফালসাফা' যেমন শ্রেষ্ঠত্বের মাপকাঠি তেমনি সে যুগে ছিল ফিকৃহ ও উসূলে ফিক্হ। ছিতীয় যুগ £ হিজরী নবম শতাব্দীর শেষদিকে শায়খ আবদুল্পাহ ও শায়খ আধীযুল্লাহ মুলতান থেকে আগমন করেন।২ শায়খ আবদুল্লাহ দিপ্িতে এবং শায়খ আধীযুল্লাহ অবস্থান নেন সাম্বলে। সুলতান সিকান্দার লোদী হৃদয় উজাড় করে তাদের অভ্যর্থনা জানান। এমনকি স্বয়ং বাদশাহ শানাখ আবদুল্লাহর দরসের হালকায়ে অংশ গ্রহন করতেন। তার আগমনে দরসের ১ এ বইয়ে এমন সব পাঠ্য বই সমূহের তালিকা বাদ দেয়া হয়েছে। যেহেতু তা শুধু গবেষকদেরই প্রিয় বিষয়। বিস্তারিত জানার জন্যে মূল লেখা দ্রক্টব্য। ২ আলিমন্বয় মূলতানের পার্শ্ববর্তী এলাকা তুলাম্বার অধিবাসী ছিলেন । ১০৩
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।