Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ময়দান সরগরম রাখেন এবং প্রায় একশ' বছর পর্যন্ত এর চর্চা চলে স্বচ্ছন্দ গতিতে । কলক্ষৌ £ লক্ষৌতে সর্বপ্রথম শায়খ আযম ইলমের হাদিয়া জৌনপুর থেকে নিয়ে আসেন। অতঃপর শাহ পীর মুহাম্মদ শিক্ষকতার মাহফিল আলোকিত করেন এবং তার শাগরেদ মোল্লা গোলাম নকশবন্দ তাতে খুব আলো দেন। একই সময়ে শায়খ কুতুবুদ্দীন সাহালভীরও ঢঙ্কা বাজছিলো সর্বত্র । তিনি ছিলেন আবদুস সালাম দেতী ও মুহিব্বুল্লাহ্‌ এলাহাবাদীর সিলসিলার অন্যতম খ্যাতনামা আলেম । শায়খ কুতুবুদ্দীনের শাহাদাতের পর তার সুযোগ্য সাহেবজাদা মোল্লা নেজামুদ্দীন ইলমের নহর বইয়ে দিয়ে লক্ষৌকে ইলমের কেন্দ্রে পরিণত করেছিলেন এবং সেখানে তিনি যে পাঠ্যক্রম নির্ধারণ করেছিলেন তা ভারতের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাদরে গৃহীত হয়। একই খান্দানে মোল্লা হাসান, বাহরুল উলুম, মোল্লা মুবীন, মুফতী মৌলভী আবদুল হালীম, মৌলভী আবদুল হাই প্রমুখ- এমন এমন যোগ্য শিক্ষক জন্ম নিয়েছেন যাদের উপমা অন্যকোন খান্দানে পাওয়া মুশকিল । কঅউধের এলাকা £ এ খান্দানের শিষরাযও ভারতের প্রতিটি কোণায় কোনায় জ্ঞানের আলো বিস্তারে কোন ক্রটি করেননি। কুতুবুদ্দীন শামসাবাদী, কুতুব উদ্দীন মৌলভী ফযল ইমাম, মৌলভী ফযলে হক ও তাঁদের নয়নযনি মৌলভী আবদুল হক প্রমুখ- সবাই সেই জ্ঞান সাগর হতে পরিতৃপ্ত ছিলেন। অউধের প্রতিটি গ্রামে ছিলো ইলমের চর্চা সম্প্রসারিত । এ রকম কোন দুর্ভাগা পাওয়া কঠিন ছিলো যেখানে ইলমের আলো পৌছেনি। সব চেয়ে প্রসিদ্ধ স্থান সমূহ ছিলো £ জায়েস, আমেঠী, হরগা, নিউতনী, গোপামুঁ, ১০২

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।