Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

দৌলতাবাদী “মালিকুল উলামা" (উলামারাজ) হিসেবে খ্যাতি পেয়েছিলেন! দায়িত্ব সোপর্দ করা হলো। নজমুদ্দীন সমরকন্দীও সে সময়ে দিল্লি এসেছিলেন এবং দীর্ঘ দিন স্বীয় জ্ঞান ও যোগ্যতা দিয়ে জ্ঞান পিপাসুদের ধন্য করতে থাকেন। সিকান্দার লোদীর যুগে শায়খ আবদুল্লাহ্‌ ও আজীজুল্লাহ খ্যাতিমান আলিমদ্বয় মূলতান থেকে এসে মানতিক ও হিকমাত এর মান বাড়িয়ে প্রচলিত পাঠ্যক্রমে জোরদার ভূমিকা রাখেন। মালিক' (বাদশাহর সহযোগী) উপাধি লাভে সম্মানিত হন। শুধু তাই নয় ; তার আগমনে সারা দেশে ধুম পড়ে গেলো। একই সময়ে হাকীম শামসুদ্দীন এবং তার ভাগিনা হাকীম আলী গিলানীর মাধ্যমে চিকিৎসা বিদ্যার প্রসার ঘটে । আর শায়খ আবদুল হকের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল ইলমে হাদীসের আলো । শাহজাহান ও আলমগীরের শাসনামলে মীর জাহেদের জ্ঞানগত শ্রেষ্ঠত্বের আলো বিকিরিত হচ্ছিলো চারিদিকে । তার জ্ঞানগর্ত আলোচনা সমূহ এ শ্রেষ্ঠত্রে মুকুটে যোগ করেছিল সৌভাগ্যের সব পালক । দরসে নেযাযিয়ার ভিত্তি তার জোরদার হাতেই প্রতিষ্ঠা পেয়েছে! তীর ধারাবাহিক শিষ্যত্ব লাভ করেছিলেন কাজী মুবারক এবং শাহ ওয়ালী উল্লাহ্‌ সাহেবের প্রসিদ্ধ খান্দান আর এ খান্দানেই জন্ম নিয়েছেন জনাব শাহ আবদুল আজীজ, শাহ রফীউদ্দীন, শাহ আবদুল কাদির, মাওলানা আবদুল হাই, শাহ মুহাম্মদ ইসমাঈল, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা রশীদুদ্দীন খান, মুফতী সদরুদ্দীন খান, মাওলানা মমলুকুল আলী প্রমুখ আলেম ও শিক্ষাবিদগণ । ক লাহোর ৪ লাহোরে ইলমের চর্চা ও প্রচার-প্রসার দিন্পির আগেই ঘটেছিল । তবে দিল্লির পরবর্তী অগ্রগতির সামনে তা কিছুদিনের জন্য চাপা পড়েছিল। পরে ১০০

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।