Mufti Ijharul Islam Al-Kawsary's Published and translated Books — sahaba somporke ahle hadis(Almodina com)
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

(শরহে আকীদায়ে সাফারানীঃ ২/ ৩৮৬) সাহাবীগণের সমালোচনাকারীদের সম্পর্কে সালাফে- সালেহীনের অবস্থান: সাহাবায়ে কেরামের সমালোচনাকারীদের সম্পর্কে সালাফে- সালেহীনের কিছু বক্তব্য পূর্বে উল্লেখ করা হয়েছে। এছাড়াও অন্যান্য ইমামের অনেক বক্তব্য রয়েছে। সালাফে- সালেহীনের এসব বক্তব্যের সারমর্ম নিচে উল্লেখ করা হলো, সমালোচনা, তাদের ব্যাপারে কুৎসা রটনা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। এজাতীয় কাজের কারণে একজন মুসলিম আহলে সুন্নত ওয়াল জামাত থেকে বের হয়ে পখত্রষ্ট ফেরকার অন্তর্ভূক্ত হয়। সাহাবায়ে কেরামের সমালোচনা, তাদের প্রতি কুধারণা, এবং তাদের কুৎসা রটনা করা বিধর্মী যিন্দিকদের কাজ। সাহাবায়ে কেরাম রা. সম্পর্কে সুধারণা পোষণ করা ওয়াজিব। সর্বদা সাহাবায়ে কেরাম রা. এর ভালো গুণাবলী সম্পর্কে আলোচনা করা উচিৎ। সব সাহাবীই রাসূল স. এর প্রিয় ছিলেন। সাহাবায়ে কেরাম রা. এর সমালোচনাকারীদের সাথে সম্পর্ক ছিন্ন করা জরুরি। অনেক সময় সাহাবীদেরকে গালা- গালি করার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম রা. এর প্রতি ভালোবাসা ঈমানের শর্ত ও চাহিদা, তাদের প্রতি বিদ্বেষ বেইমানীর আলামত। ৩ -০ ৫ে দি ০০ ও সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে হাদীসদের দৃষ্টিভঙ্গি (পর্ব- 3) সাহাবায়ে কেরাম সম্পর্কে কাজী শাওকানী ও নওয়াব সিদ্দিক হাসান খানের জঘন্য বক্তব্য: এ পর্বে আহলে হাদীসদের বিখ্যাত দুই গুরুর বক্তব্য তুলে ধরা হলো। হযরত ত্বলহা ও যোবায়ের রা. এর ব্যাপারে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ: কাজী শাওকানী ওবালুল গামাম নামে একটি কিতাব লিখেছেন। কিতাবটি তাহকীক করেছেন, মুহাম্মাদ সাবহী হাসান হাল্লাক। এটি প্রকাশ করেছে, মাকতাবাতুল ইলম, জিদ্দা ও মাকতাবায়ে ইবনে তাইমিয়া, কায়রো। প্রথম প্রকাশ, ১৪১৬ হি:

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।