Mufti Ijharul Islam Al-Kawsary's Published and translated Books — sahaba somporke ahle hadis(Almodina com)
/ ৪৯ ›
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ "পাকিস্তানের জেনারেল জিয়াউল হক একবার আলেমদেরকে ডাকলেন। তিনি ইসলাম শাসনতন্ত্র চালু করার ঘোষণা দিলেন। সেই সময়ের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, জেনারেল সাহেব যখন ইসলামী শাসনতন্ত্র চালুর ঘোষণা দিলেন, তখন আলেমরা মাশায়াল্লাহ বলা শুরু করলো। আমার পাশে বসা এক মৌলবী সাহেব এতো জোরে জাযাকাল্লাহ বলল যে, আমি চেয়ার থেকে নীচে পড়ে যাচ্ছিলাম। আলেম সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার কী হলো? আমি বললাম, আমার ভুট্রো রাষিয়াল্লাহ আনহুর কথা মনে পড়েছে। যখন তিনি ছিলেন, তখনও আপনি এতো জোরে জাযাকাল্লাহ বলতেন। " প্রিয় পাঠক, পাকিস্তানের স্বৈরশাসক ভূট্রোকে রাবিয়াল্লাহু আনহু বলতে আহলে হাদীসরা দ্বিধা করে না, অথচ বড় বড় সাহাবীদের সম্পর্কে রাযিয়াল্লাহু আনহু বলতে গেলে তাদের জবান আড়ষ্ট হয়। এটি কীসের আলামত? সাহাবায়ে কেরামের মহব্বতের নিদর্শন না কি তাদের প্রতি মারাত্মক বিদ্বেষের? আর ভুট্টোর মতো একজন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে রাজিয়াল্লাহ আনহু ব্যবহার করে কী মারাত্মকভাবেই না তিনি এর সাথে ঠাট্টা করলেন? সাহাবায়ে কেরামের শানে আমরা যেটাকে অত্যন্ত গর্বের সাথে ব্যবহার করি, তারা এটাকে ব্যবহার করছে ভুূট্রোর জন্য। এধরনের সীমাহীন ঠাট্রাকে একজন মুসলমান কীভাবে মেনে নিতে পারে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমীন। (বি:দ্র: প্রবন্ধটি মুফতী ইজহারুল ইসলাম আল- কাউসারি ভাই পর্ব আকারে ফেসবোকে ও উনার ওয়েব সাইটে পোষ্ট করেছিলেন, যার হুবহু পর্বগুলিকে একত্র করা হয়েছ এখানে ।) মা'আস্সালাম।

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।