Mufti Ijharul Islam Al-Kawsary's Published and translated Books — sahaba somporke ahle hadis(Almodina com)
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে হাদীসদের দৃষ্টিভঙ্গি (পর্ব- ১২) সাহাবায়ে কেরাম সম্পর্কে রা. না বললেও জুলফিকার আলী ভূট্রোকে রাযিয়াল্লাহ বলে সম্মান প্রদর্শন: ইংরেজদের সময়ে সৃষ্ট আহলে হাদীসদের অন্যতম আলেম হলেন ওহিদুজ্জামান হাইদ্রাবাদী। তিনি ইন্ডিয়ার আহলে হাদীসদের মাঝে বেশ বিখ্যাত। আহলে হাদীসদের মাঝে তার অনুবাদকৃত সিহাহ সিত্তাহ ব্যাপক প্রচলিত। ওহিদুঙ্জামান হাইদ্রাবাদী আহলে হাদীসদের মাঝে স্বীকৃত একজন আলেম ছিলেন। আহলে হাদীস আলেমদের জীবনীর উপর লেখা চালিস উলামায়ে আহলে হাদীস ( চল্লিশজন আহলে হাদীস আলেম) কিতাবে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে। জনাব ওহিদুজ্জামান হাইদ্রাবাদীর লেখা একটি কিতাব হলো, কানযুল হাকাইক মিন ফিকহি খাইরিল খালাইক ( (সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মাদ (সঃ) এর ফিকহের রহস্য ভান্ডার) । ওহিদুজ্জামান হাইদ্রাবাদী লিখেছে, পিসী 0 60 5 হিচাও 01 80984) ৮০৮ ০১১৯5 "অর্থাৎ সাহাবায়ে কেরাম রা, সম্পর্কে রাহিয়াল্লাহু আনহু বলা মুস্তাহাব। তবে আবু সুফিয়ান, মুয়াবিয়া, আমর ইবনে আস, মুগীরা ইবনে শু'বা, সামুরা ইবনে জুনদুব এর নামের শেষে রাযিয়াল্লাহু আনহু বলা মুস্তাহাব নয়। " অর্থাৎ আহলে হাদীসরা সাহাবায়ে কেরাম সম্পর্কে রাজিয়াল্লাহু আনহু বলতে নারাজ। এবার একটা মজার ব্যাপার লক্ষ্য করুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্রোকে ঠিকই এক আহলে হাদীস আলেম রা. বলেছে। আহলে হাদীস আলেমদের বিভিন্ন ঘটনা সংকলন করে প্রফেসর হাফেজ খুবাইব জাহিদ একটি বই লিখেছেন। বইয়ের নাম, উলামায়ে আহলে হাদীসকে দিল চাস্প ওয়াকিয়াত ( আহলে হাদীস আলেমদের চিত্তাকর্ষক ঘটনাবলী) | স্ক্রিনশট দেখুন,

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।