Mufti Ijharul Islam Al-Kawsary's Published and translated Books — sahaba somporke ahle hadis(Almodina com)
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে হাদীসদের দৃষ্টিভঙ্গি পর্ব (৫) হযরত মুয়াবিয়া রা. এর প্রতি কাজী শাওকানীর অভিশাপ: আমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে হাদীসদের দৃষ্টিভঙ্গি ( পর্ব- ৩) এ হযরত মুয়াবিয়া রা. সম্পর্কে আহলে হাদীসদের গুরু কাজী শাওকানীর বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে কাজী শাওকানী হযরত মুয়াবিয়া রা. কে বাতিল, ধোকাবাজ, দুনিযালোভী ইত্যাদি আখ্যায়িত করেছে নাউযুবিল্লাহ। কাজী শাওকানী শুধু আহলে হাদীসদেরই ইমাম নয়, বরং তথাকথিত সালাফীরাও তাকে নিজেদের ইমাম মনে করে থাকে। কাজী শাওকানীর একটি বিখ্যাত কিতাব হলো নাইলুল আওতার। নাইলুল আওতার কিতাবটি আমাদের দেশেও পাওয়া যায়। এই কিতাবে শাওকানী হযরত মুয়াবিয়া রা. এর প্রতি লা'নত বা অভিশাপ দিয়েছে। আহলে হাদীস আলেম নওযাব সিদ্দিক হাসান কাজী শাওকানীর ছাত্র ছিলেন। তিনি নাইলুল আওতার নিজে প্রকাশ করেছিলেন। সিদ্দিক হাসান খানের কপির সাথে তার নিজেরও একটি কিতাব সংযুক্ত ছিলো। সিদ্দিক হাসান খান প্রকাশিত নাইলুল আওতার ডাউনলোড করুন নিচের লিংক থেকে,

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।