তাকী উসমানী £:.2কে ভূষিত করতেন। কাজেই আমার মতে শাইখুল ইসলাম বলতে কোন দোষ নেই। এ কথায় হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী ছাহেব দামাত বারাকাতুহুম যেন মাটিতে মিশে গেলেন। হযরতের আরেকটি বৈশিষ্ট্য হলো সময়কে খুব বেশি কাজে লাগানো । সফর কিংবা অবস্থান কোন অবস্থাতেই সময়কে বেকার চলে যেতে দেন না। সর্বদা পড়ালেখায় ব্যস্ত থাকেন। এমনকি উড়ন্ত বিমানে বসেও তিনি লেখালেখির কাজ চালিয়ে যান অব্যাহত ভাবে । এ তাফসীরের অধিকাংশ কাজই সফরে সম্পন্ন করেছেন। যেমনটি বিভিন্ন সুরার টিকার শেষে লেখা আছে। আল্লাহপাক হযরতের এখলাস ও মেহনতের বদৌলতেই হয়তো তীর সকল রচনাকে অভাবনীয় পাঠকপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দান করেছেন। যেকোন লেখা প্রকাশিত হওয়া মাত্রই দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় তার অনুবাদ আরম্ভ হয়ে যায়। আল্লাহপাক হযরতকে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যেবা নসীব করুন। আমাদের উপর তীর ছায়াকে দীর্ঘায়িত করুন। আমীন । ইয়া রাব্বাল আলামীন । তাফসীরে তাওষীহুল কুরআন-এর প্রথম খণ্ড ছাপা হওয়ার পর বেশ কয়েকজন মুহাক্কেক আলেমে দ্বীন এর ভূয়সী প্রসংশা করেছেন, দু'আ দিয়েছেন। কেউ কেউ বলেছেন, বাংলা ভাষায় আল কুরআনুল কারীমের নিকটতম কোন সহজ-সরল অনুবাদ ছিলো না, এ তরজমা এ শৃণ্যতা পূরণ করবে ইনশাআল্লাহ । | আমার একজন আলেম মুরুব্বী, যিনি প্রতিষ্ঠিত সাহিত্যিক ও একটি জাতীয় পত্রিকার সহ-সম্পাদকও বটে, একবার এক জেলা শহরে সফরের প্রাক্কালে তাকে তাফসীরে তাওষীহুল কুরআনের প্রথম খর অনুবাদের) একটি কৃপ হাদিয়া দিলে তিনি গাড়ীতে বসেই তা উল্টিয়ে দেখতে থাকেন এবং 8854 ১55 05%।5৮44৯। এর তরজমা দেখে বললেন এ আয়াতের তরজমা মূল উর্দূর সাথে . মিলেয়ে দেখবো। কিছুক্ষণ পর যখন আমরা মারকাযুদ দাওয়ায় পৌঁছলাম তিনি মূল উর্দু কপি আনিয়ে মিলিয়ে দেখে বললেন, মাশাআল্লাহ অনুবাদ সুন্দর ও স্বার্থক হয়েছে। এখন লোকদেরকে এ অনুবাদটির কথা বলা যাবে। আলহামদুলিল্লাহ! বিভিন্ন কওমী মাদরাসার কুরআন তরজমার শিক্ষকদের অনেকেই বলেছেন তরজমা শেখার জন্য ছাত্রদেরকে এ তরজমা রাহনুমায়ী করবে ইনশাআল্লাহ। প্রথম খণ্ডের প্রকাশনায় আমাদের অলক্ষ্যে একটি বিষয় বাদ পড়েছে । আর তা হলো ফলিওতে সূরা ও পারার নাম লেখা হয়নি। আমরা যত্রের সাথে এ খণ্ডে তা যুক্ত করেছি। এছাড়া প্রতিটি সূরার শুরুতে তার নামের সাথে ক্রমিক নম্বরও যুক্ত করা হয়েছে। বৃ আমরা আমাদের সাধ্যমতো এ খগ্ডুটিকে সর্বাঙ্গীন সুন্দর ও ক্রুটিমুক্ত করার সার্বিক চেষ্টা করেছি। তাসতেেও এতে ভুল-্রটি থেকে যাওয়াটা বিচিত্র নয়। সকলের নিকট একান্ত অনুরোধ কারো দৃষ্টিতে যদি কোন অসঙ্গতি ধরা পড়ে তাহলে আমাদেরকে জানালে পরবর্তি সংস্করনে ইনশাআল্লাহ তা সংশোধন করা হবে। আল্লাহপাক আমাদের সবাইকে কুরআনে কারীম সহীহভাবে শেখার, নিয়মিত তেলাওয়াত করার এবং তার অর্থ জেনে সে অনুপাতে জীবন যাপন করে আল্লাহপাকের সন্তুষ্টি ও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়ার তাওফীক দান করুন । আমীন । ইয়া রাব্বাল আলামীন। বিনীত তারিখ: ৮ যিলকৃদ ১৪৩১ হিজরী মুহাম্মাদ হাবীবুর রহমান খান ১৯ অক্টোবর ২০১০ ঈসায়ী ১৩৬ আজীমপুর, ঢাকা-১২০৫ 119001010078691090.00]7 ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।