Tafseer e Tawzeehul Quran (Bangla) : Allama Taqi Usmani — Tafseer e Tawzeehul Quran 2
/ ٥٨٤
📝 نص 📖 PDF

৮১৯21: 401৮8 (৫০১85434444 বাংলাদেশের বিভিন্ন সফরে জনাব মাওলানা হাবীবুর রহমান খান সাহেবের সাথে বান্দার পরিচয় । এ সূত্রেই জানতে পারলাম মাকতাবাতুল আশরাফ নামে তার একটি অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান আছে। এ প্রতিষ্ঠান থেকে তিনি উলামায়ে দেওবন্দের গুরুতৃপূর্ণ রচনাবলীর বাংলা তরজমা প্রকাশ করে থাকেন। ইতোমধ্যে হযরত হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., মুফতী আজম হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী রহ., হযরত মাওলানা সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. ও হযরত মাওলানা মুহাম্মাদ থেকে প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি এই অকর্মন্যের যিকর ওয়া ফিকর, জাহানে দীদাহ, ইসলাহী মাজালিসসহ বেশ কিছু গুরুত্পূর্ণ রচনার মানসম্মত বঙ্গানুবাদ প্রকাশ করেছেন। এবারের এই সফরে দেখতে পেলাম বান্দার আসান তরজমায়ে কুরআন-এর প্রথম খণ্ডও মাওলানা আবুল বাশার সাহেবের অনুবাদে অত্যন্ত দৃষ্টিনন্দন মুদ্রণ প্রকাশিত হয়েছে, বাকি দুই খণ্ডও মুদ্রণাধীন। বাংলা ভাষা সম্পর্কে বান্দা পরিচিত নয় । তবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য উলামায়ে কেরামকে দেখেছি তারা এসব অনুবাদের প্রতি যথেষ্ট আস্থাশীল । তাদের মতে এগুলো বাংলা ভাষাশৈলী ও বিশুদ্ধতার মানে উত্তীর্ণও বটে। অধিকতর আনন্দের বিষয় হল, সবগুলো বইয়ের লিপি ও মুদ্রণ আধুনিক রচিসম্মত এবং এগুলোর বাহ্যিক অলংকরণও মাশীআল্লাহ উৎকৃষ্ঠ মানের । আলহামদুলিল্লাহ মাকতাবাতুল আশরাফ উম্মতের বিরাট খেদমত আঞ্জাম দিয়েছে এবং নিরবচ্ছিন্ন দিয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম ও জ্ঞানী-গুণীজনের এ খেদমতের বিশেষ সমাদর করা উচিত। অন্তর. থেকে দু'আ করি আল্লাহ তাআলা এসব মেহনত কবুল করে নিন এবং একে দ্বীনী খেদমতের মাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের জন্য আখেরাতের সঞ্চয় বানিয়ে দিন। বিনীত চি ৮৫৮৪ /৮-44৮4৮ ২৬ জুমাদাল উলা ১৪৩১ হিজরী (বান্দা মুহাম্মাদ তাকী উসমানী) ৯ মে ২০১০ ঈসায়ী ঢাকায় অবস্থানকালে ফ্/.2110001179.0010)

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.