পারা- ১৬ তাফসীরে তাওযীহুল কুরআন *% ৩২৭ সুরা তোয়াহা আমরা তা ফেলে দেই ৩৫ তারপর 8$১/51701 একইভাবে সামেরীও কিছু ফেলে ।৩৬ | | ৩৫. ৩৬. এখানে যে অলঙ্কারের কথা বলা হয়েছে সে সম্পর্কে দু'টি মত পাওয়া যায়। (এক) কোন কোন মুফাসসিরের ধারণা এসব অলংকার ছিল গনীমতের ৷ এগুলো ফিরাউনের ধ্বংসপ্রাপ্ত বাহিনী থেকে বনী ইসরাঈলের হস্তগত হয়েছিল সে কালে গনীমত ভোগ করা জায়েয ছিল না। বরং তখনকার বিধান অনুযায়ী তা খোলা মাঠে রেখে দেওয়া হত। তারপর আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত। তারা যে অলংকারগুলো নিক্ষেপ করেছিল, তা দ্বারা উদ্দেশ্য সম্ভবত এটাই ছিল যে, আসমান থেকে আগুন নেমে তা জ্বালিয়ে দেবে । (দুই) সাধারণভাবে তাফসীর গ্রন্থসমূহে এ সম্পর্কে যে রেওয়ায়াত পাওয়া যায়, তাতে বলা হয়েছে, বনী ইসরাঈল মিসর ত্যাগ করার আগে ফিরাউনের সম্প্রদায় তথা কিবতীদের থেকে এসব অলংকার ধার নিয়েছিল। তারা যখন মিসর ছেড়ে রওয়ানা হয়, তখন অলংকারগুলো তাদের সাথেই ছিল। এগুলো যেহেতু অন্যদের আমানত ছিল, তাই মালিকদের বিনা অনুমতিতে ব্যবহার করা বনী ইসরাঈলের পক্ষে জায়েয ছিল না। অন্য দিকে তা ফেরত দেওয়ারও কোন উপায় ছিল না। অগত্যা হযরত হারূন আলাইহিস সালাম তাদেরকে বললেন, এগুলো এখানে ফেলে দাও এবং শক্রদের থেকে অর্জিত গনীমতের ক্ষেত্রে যে নীতি অবলম্বন কর, এগুলোর ক্ষেত্রেও তাই কর। কিন্তু এসব বর্ণনার মধ্যে কোনওটাই তেমন নির্ভরযোগ্য নয়। সুতরাং এসব অলংকার সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যায় না। এমনও হতে পারে যে, সামেরী তার ভোজবাজি দেখানোর জন্য মানুষকে বলেছিল, তোমরা নিজ-নিজ অলংকার নিচে রাখ । আমি তোমাদেরকে একটা খেলা দেখাই। এস্থলে বিশেষভাবে লক্ষ্যণীয় বিষয় হল যে, বনী ইসরাঈল যে তাদের অলংকার নিক্ষেপ করেছিল তা ব্যক্ত করার জন্য আন্নাহ তাআলা $4$ শব্দ ব্যবহার করেছেন আর সামেরীর নিক্ষেপকে বোঝানোর জন্য %(&0,শব্দ ব্যবহার করেছেন। এই প্রভেদের দু'টো ব্যাখ্যা হতে পারে। (ক) এটা করা হয়েছে কেবল বর্ণনায় বৈচিত্র্য আনয়নের জন্য ৷ (খ) অথবা সামেরীর নিক্ষেপ দ্বারা অলংকার নিক্ষেপ নয়; বরং তার ভোজবাজির কলা-কৌশল প্রয়োগকে বোঝানো হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যার অবকাশ রয়েছে এ কারণে যে, %4/শব্দটি যাদুকরদের তেলেসমাতির জন্যও ব্যবহৃত হয়। অন্যরা যখন তাদের অলংকার নিক্ষেপ করল, তখন সামেরী তার মুঠোর ভেতর করে কিছু একটা নিয়ে আসল এবং. হযরত হারূন আলাইহিস সালামকে বলল, আমিও কি নিক্ষেপ করব? হযরত হারূন আলাইহিস সালাম মনে করলেন, তাও কোন অলংকারই হবে । তাই বললেন, নিক্ষেপ কর। তখন সে বলল, আপনি আমার জন্য দু'আ করুন নিক্ষেপ কালে আমি যা ইচ্ছা করি- তা যেন পুরণ হয়। হযরত হারূন আলাইহিস সালাম তার মুনাফেকী সম্পর্কে অবগত ছিলেন না। তীর ধারণায় সে অন্যদের মতই খাঁটি মুমিন ছিল। কাজেই তিনি দু'আ করলেন। প্রকৃতপক্ষে তার মুঠোর ভেতর কোন অলংকার ছিল না। সে এক মুঠো মাটি নিয়ে এসেছিল । হযরত হারূন আলাইহিস সালামের অনুমতি পেয়ে সে সেই মাটি অলংকারের স্তুপে ফেলে দিল। তাতে সেগুলো গলে গেল। তারপর সে তা দ্বারা একটা বাছুর আকৃতির মূর্তি তৈরি করল, যা থেকে বাছুরের মত হাম্বা ধ্বনি বের হচ্ছিল। ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।