Tafseer e Tawzeehul Quran (Bangla) : Allama Taqi Usmani — Tafseer e Tawzeehul Quran 2
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

এ সুরাটি মক্কী জীবনের একদম শুরুর দিকে নাযিল হয়েছে। নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত, হযরত উমর (রাধি.) এ সুরাটি শুনেই ইসলাম গ্রহণ করেছিলেন। তার বোন হযরত ফাতিমা ও ভগ্নিপতি হযরত সাঈদ ইবনে যায়েদ (রোযি.) তার আগেই গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, যা তাঁর জানা ছিল না। একদিন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হলেন। পথে নুআয়ম ইবনে আবদুল্লাহ নামক এক ব্যক্তির সাথে দেখা হল। নুআয়ম তার অভিপ্রায় জানতে পেরে বলল, আগে তো নিজ ঘরের খবর নাও । তোমার বোন ও ভগ্নিপতিও তো ইসলাম গ্রহণ করেছে। এ খবর গুনে হযরত উমর (রাষি-এর রাগের জীমা থাকল না। ছিনি বোন ভরিগতির খবর নিতে চললেন। তখন তারা সুরা তোয়াহা পড়ছিলেন। হযরত উমর (রাষি.)কে আসতে দেখে তারা সুরা তোয়াহা লেখা খণ্ডটি লুকিয়ে ফেললেন। কিন্তু তিনি তো পড়ার আওয়াজ শুনে ফেলেছিলেন । তিনি বললেন, আমি জানতে পেরেছি তোমরা মুসলিম হয়ে গেছ। একথা বলেই তিনি বোন-ভগ্মিপতি উভয়কেই মারতে শুরু করলেন। তারা বললেন, তুমি আমাদেরকে যতই গীড়ন কর না কেন, আমরা যে ইসলাম গ্রহণ করেছি তা ত্যাগ করবার নই । হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাধিল হয়েছে এতক্ষণ আমরা তাই পড়ছিলাম । হযরত উমর (রোধি.) বললেন, ঠিক আছে আমাকেও তা দেখাও । কেমন সে কালাম দেখি । বোন তাকে গোসল করতে বললেন। তারপর তার হাতে তা দিলেন। হযরত উমর (রোধি.) সুরা তোয়াহা পড়ছিলেন আর এর অসাধারণ ক্ষমতা তার হদয়-মনকে আলোড়িত করছিল। এর আলোকচ্ছটা তার অন্তর্লোককে উদ্ভাসিত করছিল। পড়া যখন শেষ হল তখন তিনি সম্পূর্ণরূপে বিশ্ময়াভিভূত। তার আর বুঝতে বাকি থাকল না এটা আন্মাহর কালাম; কোন মানুষের কথা নয় ৷ সুতরাং তার হৃদয় জগতে ওলট-পালট শুরু হয়ে গেল । হযরত খাববাব (রাধি.)ও তীকে উদ্বুদ্ধ করতে লাগলেন। বললেন, নবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসান্নাম দু'আ করেছেন, হে আল্লাহ! আবু জাহল ও উমর ইবনুল খাত্তাব এ দু'জনের যে-কোন একজনকে ইসলাম গ্রহণের তাওফীক দাও এবং তার দ্বারা ইসলামকে শক্তিশালী কর। মহানবী সান্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দু'আরই ফল যে, হযরত উমর সেই মুহুর্তে ছুটে চললেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করলেন। এ সূরা যখন নাধিল.হয় তখন মুসলিমগণ জুলুম-নির্যাতনের একটা কঠিন সময় অতিক্রম করছিলেন । মক্কার কাফেরগণ তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল । তাই এ সূরার মূল লক্ষ্য ছিল তাদেরকে সান্ত্বনা দেওয়া। এতে জানানো হয়েছে যে, সত্যের পতাকাবাহীদেরকে সব যুগেই এ রকম পরীক্ষার সম্মুধীন হতে হয়েছে। সত্যের পথে তাদেরকে অসহনীয় জুলুম-নির্যাতনের মুকাবেলা করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জয়যুক্ত হয়েছে তারাই । এ প্রসঙ্গেই মুসলিমদের সামনে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরা হয়েছে। তার ঘটনার সর্বাপেক্ষা বিস্তারিত বিবরণ এ সূরাতেই পাওয়া যায়। এর মাধ্যমে দু'টি বিষয় প্রমাণিত হয়। কে) মুমিনদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং খে) শেষ পর্যন্ত তারাই সফলকাম ও জয়যুক্ত হয়। এ সূরা দ্বারা আরও প্রমাণ করা উদ্দেশ্য, সমস্ত নবী-রাসূলের বুনিয়াদী দাওয়াত একটাই । আর তা হল মানুষ যেন এক আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার সাথে কাউকে শরীক না করে। . ফড/.2110001179.0010)

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।