Tafseer e Tawzeehul Quran (Bangla) : Allama Taqi Usmani — Tafseer e Tawzeehul Quran 2
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ১৫ ৬৩. সে বলল, আপনি কি জানেন (কী আজব কাণ্ড ঘটেছে?) আমরা যখন পাথরের চাইয়ের উপর বিশ্রাম করছিলাম, তখন মাছটির কথা (আপনাকে বলতে) ভূলে গিয়েছিলাম । সেটির কথা বলতে আমাকে আর কেউ _- নয়, শয়তানই ভুলিয়ে দিয়েছিল। আর সেটি (অর্থাৎ মাছটি) অত্যন্ত আশ্চর্যজনকভাবে সাগরে নিজের পথ করে নিয়েছিল। ৬৪. মুসা বলল, আমরা তো এটাই সন্ধান করছিলাম ।৩৫ অতএব তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চলল । ৬৫. অনন্তর তারা আমার বান্দাদের মধ্য হতে এক বান্দার সাক্ষাত পেল, যাকে আমি আমার বিশেষ রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ হতে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান ।৩৬ ৬৬. মূসা তাকে বলল, আমি কি আপনার সঙ্গে এই উদ্দেশ্যে থাকতে পারি যে, আপনাকে যে কল্যাণকর জ্ঞান দেওয়া হয়েছে তা থেকে খানিকটা আমাকে শেখাবেন? তাফসীরে তাওষীহুল কুরআন « ২৭২ সুরা কাহ্‌ফ ৬৬39৮251৩1৬ & ৩০৩৪ 5৩984192565, ৩৮ গপাঠ। ৩ পা পা পালার ৩ ৬ ৪ ৪০(০৮৯১০ & 40০৬2 ঘি এ১ক৩2 ৪0৫66828465 6৮৩2 ৩৫. হযরত মূসা আলাইহিস সালামকে আলামত বলে দেওয়া হয়েছিল এটাই যে, যেখানে মাছটি হারিয়ে যাবে, সেখানেই হযরত খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাত হবে। তাই হযরত ইউশা আলাইহিস সালাম তো ঘটনাটি তাকে ভয়ে-ভয়ে শুনিয়েছিলেন, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম শুনে অত্যন্ত খুশী হলেন। তিনি যে গন্তব্যের সন্ধান পেয়ে গেছেন! ৩৬. বুখারী শরীফের একটি হাদীস দ্বারা জানা যায়, ইনিই ছিলেন হযরত খাজির আলাইহিস সালাম । হযরত মূসা আলাইহিস সালাম যখন পাথরের চাইটির কাছে ফিরে আসলেন, তখন তিনি সেখানে চাদর মুড়ি দিয়ে শোওয়া ছিলেন । তাকে যে বিশেষ জ্ঞান দেওয়ার কথা আয়াতে বলা হয়েছে, তা হল সৃষ্টি জগতের গুপ্ত রহস্য সংক্রান্ত জ্ঞান, যার ব্যাখ্যা এ ঘটনার শেষে আসছে । ফড$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।