সূরা বনী ইসরাঈল পরিচিতি এ সূরার প্রথম আয়াতই জানান দিচ্ছে, এটি মহান মিরাজের ঘটনার পর নাযিল হয়েছে। যদিও মিরাজের ঘটনা ঠিক কখন ঘটেছিল, সে তারিখ নির্ণয় করা কঠিন। অধিকাংশ বর্ণনার আনুকুল্য এ দিকেই যে, এ আজিমুশ-শান ঘটনা মহানবী সান্নান্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত প্রাপ্তির দশ বছর পর এবং হিজরতের তিন বছর আগে ঘটেছিল। ইতোমধ্যে ইসলামী দাওয়াতের বার্তা আরব পৌত্তলিকদের তো বটেই, ইয়াহুদী ও খৃষ্টানদের দরজায়ও করাঘাত করেছিল। এ সূরায় মিরাজের নজিরবিহীন ঘটনার উদ্ধৃতি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সপক্ষে এক অনস্বীকার্য প্রমাণ পেশ করা হয়েছে। তারপর বনী ইসরাঈলের ঘটনা উল্লেখ করে দেখানো হয়েছে, আল্লাহ তাআলার নাফরমানী করার পরিণামে কিভাবে তাদেরকে দু'-দু'বার লাঞ্ছনার শিকার ও শক্রর হাতে পর্যুদস্ত হতে হয়েছিল। এটা আরব মুশরিকদের পক্ষে একটা শিক্ষা যে, তারা যদি কুরআন মাজীদের বিরুদ্ধাচরণ থেকে নিবৃত্ত না হয়, তবে তাদের জন্যও এ রকম পরিণাম অপেক্ষা করছে। কেননা এখন কুরআন মাজীদই একমাত্র কিতাব, যা ন্যায়নিষ্ঠ পন্থায় সরল-সঠিক পথের দিশা দেয় আয়াত- ৯)। তারপর ২২ থেকে ২৮ নং আয়াত পর্যন্ত মুসলিমদেরকে তাদের দ্বীনী, সামাজিক ও নৈতিক কর্মপন্থা সম্পর্কে অত্যন্ত গুরুত্পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মুশরিকদের অযৌক্তিক ও হঠকারিতাপূর্ণ কর্মকাণ্ডের নিন্দা করে তাদের প্রশ্নীবলীর উত্তর দেওয়া হয়েছে। আর মুসলিমদেরকে উপদেশ দেওয়া হয়েছে, তারা যেন আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়ে তীরই ইবাদত-আনুগত্যে রত থাকে। সূরার শুরুতে বনী ইসরাঈলের সাথে সম্পৃক্ত দু'টি গুরুত্পূর্ণ ঘটনার উল্লেখ রয়েছে। সে কারণেই সূরাটির নাম “সূরা বনী ইসরাঈল'। এর অপর নাম “সূরা ইসরা'। ইসরা বলা হয় মিরাজের সফরকে, বিশেষত সফরের প্রথম অংশকে, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসজিদুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল। সূরাটির সূচনাই যেহেতু এই অলৌকিক সফরের বর্ণনা দ্বারা হয়েছে, তাই একে সূরা ইসরাও বলা হয়৷ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।