Tafseer e Tawzeehul Quran (Bangla) : Allama Taqi Usmani — Tafseer e Tawzeehul Quran 2
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা হিজর পরিচিতি এ সূরার ৯৪ নং আয়াত দ্বারা বোঝা যায় এটি মহানবী সান্রান্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের প্রাথমিক যুগে মক্কা মুকাররমায় নাযিল হয়েছিল । কেননা সে আয়াতে তাকে সর্বপ্রথম . খোলাখুলি ইসলাম প্রচারের আদেশ করা হয়েছে। সুরার শুরুতে এই সত্য তুলে ধরা হয়েছে যে, কুরআন মাজীদ আল্লাহ তাআলার পক্ষ হতে নাধিলকৃত কিতাব । যারা এর বিরোধিতা করছে, এক দিন এমন আসবে যখন তারা আফসোস করবে, কেন তারা ইসলাম গ্রহণ করল না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনও উন্মাদ বলত, কখনও অতীন্দ্রিয়বাদী সাব্যস্ত করত (নাউযুবিল্লাহ) ৷ তার রদকল্পে ১৭ ও ১৮ নং আয়াতে অতীন্দ্রিয়বাদের স্বরূপ তুলে ধরা হয়েছে। তাদের কুফরের মূল কারণ ছিল অহংকার । তাই ২৬ থেকে ৪৪ নং পর্যন্ত আয়াতসমূহে ইবলিসের ঘটনা বর্ণনা করে দেখিয়ে দেওয়া হয়েছে, অহংকার তাকে কিভাবে আল্লাহ তাআলার _ রহমত থেকে বঞ্চিত করেছে। কাফেরদের শিক্ষাগ্রহণের জন্য হযরত ইবরাহীম, হযরত লুত, হযরত শুআইব ও হযরত সালেহ আলাইহিমুস সালামের ঘটনার সার-সংক্ষেপ পেশ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে, তাদের দাওয়াতের বিপরীতে কাফেরগণ হঠকারিতাপূর্ণ আচরণ করছে বলে তারা যেন মনে না করে তাদের পরিশ্রম বৃথা যাচ্ছে। তাদের দায়িত্ব কেবল আন্তরিকতার সাথে হৃদয়গ্রাহী পন্থায় প্রচারকার্য চালানো । তারা সর্বোত্তম পন্থায় তা আল্জাম দিচ্ছে। ফলাফলের যিম্মাদারী তাদের উপর নয়। সেটা আল্লাহর হাতে । ছামুদ জাতির বাসভূমির নাম ছিল “হিজর' । সে হিসেবেই এ. সূরার নাম রাখা হয়েছে “সূরা হিজর' নিত ররর উনি ডিসা তাদের ঘটনা বর্ণিত হয়েছে। ফ্ড/.9110001179.001)

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।