(0০017191715 সুরা ৮০ 8 আ'বাসা ৭৯ পারা ৩০ আব্বাস (রাঃ) এবং মুজাহিদ (রহঃ) বলেন ঃ এর অর্থ হচ্ছে যা কিছু উৎপন্ন হয় এবং সংগ্রহ করা যায়। (তাবারী ২৪/২২৭) আর আল্লাহ তা'আলা মেওয়া সৃষ্টি করেছেন। 21 বলা হয় ঘাস-পাতা ইত্যাদিকে যা পশুরা খায়, কিন্ত মানুষ খায়না । মানুষের জন্য যেমন ফল, মেওয়া তেমনি পশুর জন্য ঘাস। “আতা (রহঃ) বলেন যে, জমিতে যা কিছু উৎপন্ন হয় তাকে 21 বলা হয়। যাহহাক রেহঃ) বলেন যে, মেওয়া ছাড়া বাকী সবকিছুকে | বলা হয়। আবু ওবাইদা আল কাসিম ইব্ন সাল্লাম (রহঃ) ইবরাহীম আত তায়িমী (রেহঃ) হতে বর্ণনা করেন যে, আবু বাকর সিদ্দীককে (রাঃ) এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন £ কোন আকাশ আমাকে তার নীচে ছায়া দিবে? কোন্ যমীন আমাকে তার পিঠে তুলবে, যদি আমি আল্লাহর কিতাবের যে বিষয় ভাল জানিনা তা জানি বলে উক্তি করি? (বাগাবী 8/৪৪৯) অর্থাৎ এ সম্পর্কে আমার জানা নেই। তাফসীর ইব্ন জারীরে উমার ফারুক (রাঃ) থেকে বর্ণিত এ রিওয়ায়াত আছে যে, তিনি মিম্বরের উপর সুরা আবাসা পাঠ করতে শুরু করেন এবং বলেন £ 289 এর অর্থ তো আমরা মোটামুটি জানি, কিন্তু 1 -এর অর্থ কি? তারপর তিনি নিজেই বলেন 8 “হে উমার! এ কষ্ট ছাড়!” এতে স্পষ্টভাবে বুঝা যায় যে, 1 যমীন থেকে উৎপাদিত জিনিসকে বলা হয়, কিন্তু তার আকার-আকৃতি জানা যায়না । এ বর্ণনাটির ক্রমধারা সহীহ । আনাস (রাঃ) হতে একাধিক ব্যক্তি ইহা বর্ণনা করেছেন। উমার (রাঃ) জানতে চেয়েছিলেন যে, ইহা দেখতে কেমন, ইহার আকৃতি কি ধরনের এবং ইহার গুণাগুণ কেমন। কোন পাঠক যখন এ আয়াতটি পাঠ করেন তখন এমনিতেই তিনি জেনে যান যে, এটি একটি বৃক্ষ যা ভূমিতে উৎপন্ন হয়। এরপর আল্লাহ তা'আলা বলেন ৪8 এটা তোমাদের ও তোমাদের পশুগুলোর ভোগের জন্য । কিয়ামাত পর্যন্ত এই সিলসিলা বা ক্রমধারা অক্ষুণ্ থাকবে এবং তোমরা তা থেকে লাভবান হতে থাকবে । ড/৬/৬/.81111090119.001)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।