(0০017191715 সুরা ৭৯ £ নাধি'আত ৬৯ পারা ৩০ তা হবে আকাশ রাজ্য ও পরথথিবীতে একটি ভয়ংকর ঘটনা । তোমাদের উপর ওটা আকস্মিকভাবেই আসবে । তুমি যেন এ বিষয় সবিশেষ অবগত, এটা ভেবে তারা তোমাকে এ সম্পর্কে জিজ্েস করছে। তুমি বলে দাও ৪ এ সম্পর্কে জ্ঞান একমাত্র আমার রবেরই রয়েছে । (সুরা আ'রাফ, ৭ ৪ ১৮৭) জিবরাঈল (আঃ) যখন মানুষের রূপ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করেন এবং তাকে কয়েকটি প্রশ্ন করেন তখন তিনি সেই সব প্রশ্নের উত্তর দেন। তাকে কিয়ামাতের দিন সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন “জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারী অপেক্ষা বেশী জানেনা ।” (ফাতহুল বারী ১/১৪০) আল্লাহ তা'আলার উক্তি ঃ হে নাবী! তুমি একজন সতর্ককারী মাত্র। কিয়ামাতের ভয়াবহতা এবং আল্লাহর শাস্তির ব্যাপারে মানুষদের সাবধান করতে থাক। যারা এ ভয়াবহ দিনকে ভয় করে তারাই শুধু তোমাকে অনুসরণ করবে এবং লাভবান হবে । তারা প্রস্তুতি গ্রহণ করবে বলে সেই দিনের ভয়াবহতা থেকে তারা রক্ষা পেয়ে যাবে । পক্ষান্তরে যারা তোমার সতকাঁকরণ থেকে শিক্ষা গ্রহণ করবেনা, বরং তোমার বিরোধিতা করবে তারা সেই দিন নিকৃষ্ট ধরনের ধ্বংসাত্বক আযাবের কবলে পতিত হবে। মানুষ যখন নিজেদের কাবর থেকে উথ্থিত হয়ে হাশরের মাইদানে সমবেত হবে তখন পৃথিবীর জীবনকাল তাদের কাছে খুবই কম বলে অনুভূত হবে । তাদের মনে হবে যে, তারা যেন সকাল বেলার কিছু অংশ অথবা বিকেল বেলার কিছু অংশ পৃথিবীতে অতিবাহিত করেছে। যুহরের সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়কে 4 বলা হয় এবং সূর্যোদয় থেকে নিয়ে অর্ধ দিন পর্যন্ত সময়কে -৮ বলা হয়। (দুররুল মানসুর ৮/৪১৩) অর্থাৎ আখিরাতের তুলনায় পৃথিবীর সুদীর্ঘ বয়সকেও অতি অল্পকাল বলে মনে হবে। ড/৬/৬/.81111090119.001)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।