Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 09
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৭৯ £ নাধি'আত ৬২ পারা ৩০ জন্যই এই ঘটনার শেষে বলেন ঃ “যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।' আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বীয় নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলেন ৪ ৬. ৬১৬ এ 0৪ তোমার নিকট কি মুসার বৃত্তান্ত পৌঁছেছে? এ সময় মুসা (আঃ) “তুওয়া, নামক একটি পবিত্র প্রান্তরে ছিলেন। তুওয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা সুরা তা-হা' এর মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তা'আলা মুসাকে (আঃ) আহ্বান করে বলেন £ ফির“আউন হঠকারিতা, অহংকার ও সীমালংঘন করেছে। সুতরাং তুমি তার কাছে গমন করে তাকে জিজ্ঞেস কর যে, তোমার কথা শুনে সে সরল, সত্য ও পবিত্র পথে পরিচালিত হতে চায় কি না? তাকে তুমি বলবে ৪ তুমি যদি আমার কথা শ্রবণ কর ও মান্য কর তাহলে তুমি পবিত্রতা অর্জন করবে । আমি তোমাকে আল্লাহর ইবাদাতের এমন পদ্ধতি সম্পর্কে অবহিত করব যার ফলে তোমার হৃদয় নরম ও উজ্জ্বল হবে । তোমার অন্তরে বিনয় ও আল্লাহ ভীতি সৃষ্টি হবে। আর তোমার মন হতে কঠোরতা, রূঢুতা ও নির্মমতা বিদুরিত হয়ে যাবে। মূসা (আঃ) ফির'আউনের কাছে গেলেন, তাকে আল্লাহর বাণী শোনালেন, যুক্তি প্রমাণ উপস্থাপন করলেন এবং নিজের সত্যতার স্বপক্ষে মুশজিযা দেখালেন । কিন্তু ফির'আউনের মনে কুফরী বদ্ধমূল ছিল বলে সে মুসার (আঃ) কথা শোনা সত্বেও তার ভিতরে কিংবা বাহিরে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হলনা । সে বারবার সত্যকে অস্বীকার করে নিজের হঠকারী স্বভাবের উপর অটল থাকল । হক ও সত্য সুস্পষ্ট হওয়া সত্তেও হতভাগ্য ফির“আউন ঈমান আনতে পারলনা । ফির'আউনের মন জানত যে, তার কাছে আল্লাহর বার্তা নিয়ে যিনি এসেছেন তিনি সত্য নাবী এবং তার শিক্ষাও সত্য । কিন্তু তার মন জানলেও সে বিশ্বাস করতে পারলনা । জানা এক কথা এবং ঈমান আনয়ন করা অন্য কথা । মন যা জানে তা বিশ্বাস করাই হল ঈমান, অর্থাৎ সত্যের অনুগত হয়ে যাওয়া এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার প্রতি আমল করার জন্য আত্মনিয়োগ করা । ড/৬/৬/.81111090119.001)

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।