Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 09
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 সূরা ৭৮ £ নাবা ৫৪ পারা ৩০ সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অথে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে । সুরা কিয়ামাহ, ৭৫ 8 ১৩) “আর কাফির বলবে ৪ হায়, আমি যদি মাটি হতাম ।” অর্থাৎ দুনিয়ায় যদি আমরা মাটি রূপে থাকতাম, যদি আমাদেরকে সৃষ্টিই না করা হত এবং আমাদের কোন অস্তিত্ই না থাকত তাহলে কতই না ভাল হত! তারা সেদিন আল্লাহর আযাব স্বচক্ষে প্রত্যক্ষ করবে । নিজেদের মন্দ ও পাপ কাজগুলো সামনে থাকবে যেগুলো পবিত্র মালাইকার ন্যায়পূর্ণ হাত দ্বারা লিখিত হয়েছে। যখন জীব-জন্তগুলোর ফাইসালা হয়ে যাবে এবং প্রতিশোধ গ্রহণ করিয়ে দেয়া হবে, এমন কি যদি শিংবিহীন বকরীকে শিংবিশিষ্ট বকরী মেরে থাকে তাহলে তারও প্রতিশোধ নিয়ে দেয়া হবে । বিচার ফাইসালা শেষ হওয়ার পর ওদেরকে জেন্তগুলোকে) বলা হবে ৪ তোমরা মাটি হয়ে যাও। ফলে ওরা মাটি হয়ে যাবে । তখন এই কাফির লোকও বলবে ৪ হায়, যদি আমি (এদের মত) মাটি হয়ে যেতাম! অর্থাৎ যদি আমিও জন্ত হতাম এবং এভাবে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভাল হত! শিংগার সুদীর্ঘ হাদীসেও এই বিষয়টি এসেছে এবং আবু হুরাইরাহ (রাঃ), আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) প্রমুখ সাহাবী হতেও এটা বর্ণিত হয়েছে। সূরা নাবা এর তাফসীর সমাপ্ত। ড/৬/৬/.81111090119.001)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।