Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 09
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 সূরা ৭৮ £ নাবা ৫০ পারা ৩০ পরহেযগার ও পুণ্যবানদের জন্য আল্লাহ যেসব নি'আমাত ও রাহমাত সংরক্ষণ করে রেখেছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আ'লামীন বলছেন যে, এই লোকগুলি হল সফলকাম । এদের মনোবাপ্কা পূর্ণ হয়েছে এবং এরা জাহান্নাম হতে পরিত্রাণ লাভ করে জান্নাতে পৌঁছে গেছে। ইব্‌ন আব্বাস (রাঃ) এবং যাহহাক (রহঃ) বলেন যে, এ সফলকাম লোকদের জন্য রয়েছে আনন্দময় জীবন যাপনের জায়গা । (তাবারী ২৪/১৭০, বাগাবী ৪/৪৩৯) মুজাহিদ (রহঃ) এবং কাতাদাহ রেহঃ) বলেন, এ সফলকাম ব্যক্তিরা হলেন তারা যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। তোবারী ২৪/১৬৯, ১৭০) ইব্‌ন আব্বাসের (রাঃ) উক্তিটি অধিক সঠিক বলে মনে হয়। কারণ পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু তা'আলা 15 শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে খেজুর গাছ এবং অন্যান্য বিষয়াদি নিয়ে সাজানো বাগান। $5 বলা হয় খেজুর ইত্যাদির বাগানকে। এই পুণ্যবান ও পরহেযগার লোকেরা আয়তলোচনা, উত্ভিন্ন যৌবনা তরুণী অর্থাৎ হুর লাভ করবে, যারা হবে উঁচু ও স্ফীত বক্ষের অধিকারিণী এবং সমবয়স্কা। (তাবারী ২৪/১৭০) যেমন সুরা ওয়াকিআ"র তাফসীরে এর পূর্ণ বর্ণনা রয়েছে। তারা পবিত্র শরাবের উপচে পড়া পেয়ালা একটির পর একটি লাভ করবে । তাতে এমন কোন নেশা হবেনা যে, অশ্লীল ও অর্থহীন কথা তাদের মুখ দিয়ে বের হবে যা অন্য কেহ শুনতে পাবে । যেমন অন্য জায়গায় রয়েছে ঃ এ খু ০৯৮ খু কেহ অসার কথা বলবেনা এবং অসৎ কাজেও লিগ্ত হবেনা । সুরা তুর, ৫২ £ ২৩) অর্থাৎ তাতে কোন অর্থহীন বাজে কথা এবং অশ্লীল ও পাপের কথা প্রকাশ পাবেনা । সেটা হল দারুস সালাম বা শান্তির ঘর, যেখানে কোন দুষণীয় বা মন্দ কথাই প্রকাশ পাবেনা । মুমিনদেরকে এসব নি'আমাত তাদের সৎ কর্মের বিনিময় হিসাবে আল্লাহ তা'আলা দান করবেন । এটা হল মহান আল্লাহর অশেষ করুণা ও ড/৬/৬/.81111090119.001)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।