তাফসীর ইব্ন কাসীর ২৮ ১৮ তম খন্ড আল্লামা হাফিয ইমাদুদ্দীন ইব্ন কাসীর ছিলেন মুহাদ্দিসগণের নির্ভর, এতিহাসিকদের অবলম্বন এবং তাফসীর বিদ্যা বিশারদদের উন্নত ধ্বজা?। হাফিয ইব্ন হাজার আসকালানী (৮৫২ হিজরী) তার “আদ্দুরারুল কামীনা' গ্রন্থে বলেন ঃ হাদীসের মতন বা মৌল অংশ এবং রিজাল বা চরিত-অভিধান শাস্ত্রের পঠন-পাঠন ও অধ্যয়নে তিনি সব সময় নিমগ্ন থাকতেন । তার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর, আর তিনি রসিকতা-প্রিয় ছিলেন। জীবদ্দশায় তার গ্রন্থরাজি চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে' । তিনি যেমন ছিলেন লিখাপড়ায় অত্যন্ত পরিশ্রমী এবং জ্ঞান অন্বেষণে ছিলেন অত্যন্ত তৎপর, তেমনি তার ছিল ক্ষুরধার লেখনী । ফিক্হ, তাফসীর এবং হাদীস শাস্ত্রে তার ছিল পূর্ণ দখল । পড়ালেখার সাথে সাথে তিনি বই পুস্ত ক লিখা ও দীনের প্রচার কাজে নিজকে ব্যস্ত রেখেছিলেন। এতিহাসিকগণও ইমাম ইব্ন কাসীরের (রহঃ) সর্বতোমুখী প্রতিভা, স্মৃতিশক্তি এবং অগাধ জ্ঞানের গভীরতা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে আল্লামা ইব্ন ইমাদ (মৃত্যু ১০৯৮ হিজরী/ ১৬৭৮ খৃষ্টাব্দ) বলেন £ তার উপস্থিত বুদ্ধি ও ধীশক্তি ছিল অত্যন্ত প্রখর । কোন বিষয়কে একবার মুখস্থ করে নিলে তার বিস্মরণ খুব কমই হত। আর তিনি মেধাবীও কম ছিলেননা। আরাবী সাহিত্যও তিনি সৃষ্টি করেছেন এবং মধ্যম পর্যায়ের কবিতাও তিনি রচনা করতেন? । আল্লামা ইব্ন তাইমিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক 8 সঙ্গে তার ঘনিষ্ট নিবিঢ় সম্বন্ধ থাকার কারণে শিক্ষা ও জ্ঞানার্জন ব্যাপারে এই শিষ্ের উপর উস্তাদের প্রভাববিস্তার করেছিল অতি প্রগাটুভাবে ৷ ইব্ন কাসীর অধিকাংশ মাস্য়ালায় হাফিয ইব্ন তাইমিয়ার অনুসারী ছিলেন। ইব্ন কাষী শাহাবা স্বীয় তাবাকাত' গ্রন্থে বলেন £ আল্লামা ইমাম ইব্ন তাইমিয়ার সঙ্গে তার নিবিটু সম্পর্ক ছিল । শুধু তাই নয়, তিনি ইবন তাইমিয়ার মত ও পথকে পূর্ণ সমর্থন যুগিয়ে বিতর্ক করতেন এবং তার বহু মতের অনুসরণ করতেন। তিন তালাকের মাস্য়ালাতেও তিনি ইব্ন তাইমিয়ার মতানুযায়ী ফতওয়া দিতেন। এ কারণে তাকে এক ভীষণ অগ্নি পরীক্ষার সম্মুণীন হতে হয় এবং অন্তহীন নির্যাতন যাতনা ভোগ করতে হয়। ড/৬/৬/.81111090119.001)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।